
সংক্রামক ব্যাধি বা সাধারণ ঠান্ডা জ্বরে আমরা অনেক সময় সরাসরি ওষুধের ওপর নির্ভর করি। কিন্তু প্রকৃতি আমাদের এমন কিছু বিস্ময়কর খাবার উপহার দিয়েছে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। ওষুধের ওপর নির্ভরতা কমাতে এই খাবারগুলোর বিষয়ে জেনে রাখা ভালো। তাতে একদিকে যেমন ওষুধ কেনার অর্থ বেঁচে যাবে, অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকবে। কী সেই সব খাবার, যেগুলো আপনার রান্নাঘরেই আছে? দেখে নিন—
শক্তিশালী জীবাণুনাশক রসুন ও পেঁয়াজ
রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি ই-কোলাই ও স্ট্যাফিলোকক্কাসের মতো ব্যাকটেরিয়া দমনে কার্যকর। অন্যদিকে, পেঁয়াজের সালফার যৌগ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সর্বোচ্চ উপকার পেতে এগুলো কাঁচা বা হালকা রান্না করে খাওয়া ভালো।

প্রদাহ উপশমে আদা ও হলুদ
আদায় থাকে জিঞ্জারল আর হলুদে থাকে কারকিউমিন। এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আদা-চা বা কাঁচা আদা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। হলুদ পাকস্থলীর আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। উল্লেখ্য, হলুদের কার্যকারিতা বাড়াতে এটি স্বাস্থ্যকর চর্বি; যেমন দুধ বা তেলের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো।
ত্বকের সুরক্ষা ও জীবাণু নাশ
মধু, ত্বকের সংক্রমণ ও পোড়া ক্ষত সারাতে জাদুর মতো কাজ করে। এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করতে পারে। অন্যদিকে, নারকেল তেলের লরিক অ্যাসিড ক্ষতিকর ভাইরাস ও ফাঙ্গাস দূর করতে সহায়ক।
ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার যম ওরেগানো ও লবঙ্গ
ওরেগানো অয়েল এবং লবঙ্গের ইউজেনল উপাদানটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে পরিচিত। এগুলো অন্ত্রের সংক্রমণ এবং দাঁতের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকর।
প্রোবায়োটিকস সমৃদ্ধ খাবার
সুস্থ শরীরের জন্য পেটের সুস্বাস্থ্য বা গাট হেলথ অত্যন্ত জরুরি। দইয়ের মতো প্রোবায়োটিকস খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। এটি পরোক্ষভাবে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করে এবং হৃদ্রোগের ঝুঁকি কমায়। দইয়ের সঙ্গে মাঝেমধ্যে পান্তাভাতও খেতে পারেন। এটিও প্রোবায়োটিকস জাতীয় খাবার। এ ছাড়া ঘোল বা ছাঁচ, পানযোগ্য গাঁজানো দুধ কেফির, বাঁধাকপি বা মুলা দিয়ে তৈরি কোরিয়ান গাঁজানো সবজি কিমচি খেতে পারেন। এ ছাড়া প্রোবায়োটিকস জাতীয় খাবারের মধ্যে আছে লবণ দিয়ে গাঁজানো বাঁধাকপি সাউরক্রাউট, শুধু লবণ ও পানি দিয়ে গাঁজানো সবজি বা আচার, চাল ও ডাল গাঁজিয়ে তৈরি দক্ষিণ ভারতীয় খাবার ইডলি ও দোসা, গাঁজানো সয়াবিনের পেস্ট মিশো, গাঁজানো সয়াবিন থেকে তৈরি প্রোটিন সমৃদ্ধ খাবার টেম্পে, গাঁজানো চায়ের পানীয় কম্বুচা ইত্যাদি।
সকল রোগের মহৌষধ কালোজিরা ও মেথি
কালোজিরা অ্যান্টিপ্যারাসাইটিক ও অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ। এটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। মেথি রক্তের শর্করা কমাতে সাহায্য করলেও গর্ভবতী নারীদের জন্য এটি বেশি গ্রহণ করা ঠিক নয়।
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক নিয়ম
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
প্রাকৃতিক খাবার শরীরের জন্য সহায়ক হলেও তা জটিল সংক্রমণের বিকল্প নয়। যদি আপনার উচ্চ জ্বর, তীব্র ফোলা ভাব কিংবা দীর্ঘস্থায়ী সংক্রমণ থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিনথেটিক অ্যান্টিবায়োটিক নিতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। তাই দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের জন্য খাদ্যতালিকায় এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকগুলো যুক্ত করুন। সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক চাপমুক্ত জীবনই পারে আপনাকে সুস্থ রাখতে।
সূত্র: ভেরি ওয়েল হেলথ, মেডিকেল নিউজ টুডে

ইরানি নারীদের নিখুঁত ও উজ্জ্বল ত্বক বিশ্বজুড়ে প্রশংসিত। তাদের এই নজরকাড়া সৌন্দর্যের মূলে নেই কোনো দামি ও রাসায়নিকযুক্ত কৃত্রিম প্রসাধনী; বরং যুগ যুগ ধরে তাদের মূল ভরসার জায়গায় রয়েছে বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান। বংশপরম্পরায় চলে আসা ঘরোয়া পদ্ধতিগুলোই তাদের ত্বক রাখে সতেজ, প্রাণবন্ত ও দীপ্তিময়...
৭ ঘণ্টা আগে
রমজান মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি ঘরের পরিবেশ নির্মল ও সুগন্ধময় রাখা গুরুত্বপূর্ণ। রমজানের পবিত্র দিনগুলোতে আমরা বেশির ভাগ সময় ঘরে কাটাই; বিশেষ করে ইফতারের রান্নাবান্নার পর ঘরে নানা রকম গন্ধ তৈরি হয়, যা অনেক সময় অস্বস্তির। সারা দিন রোজা রাখার পর ইফতারের সুবাস যেমন মন ভালো করে দেয়, তেমনি ঘরের...
১৫ ঘণ্টা আগে
আরব্য সাজ মানেই চোখের গভীর চাউনি—আইশ্যাডোতে বোল্ড রং আর লিপস্টিকে আভিজাত্য। এ দুইয়ের সমন্বয়ে সৌন্দর্যের এক চমৎকার বহিঃপ্রকাশ। আরব নারীরা তাঁদের চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যা তাঁদের ব্যক্তিত্বকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ক্ল্যাসিক্যাল সাজে এসেছে...
১৭ ঘণ্টা আগে
গর্ভবতী শারীরিক অসুস্থতা বোধ না করলে রোজা রাখতে পারেন। তবে গর্ভকালীন বা প্রসবের পরপরই রোজা রাখার ব্যাপারে কিছু শিথিলতা রয়েছে। রোজা রাখার ক্ষেত্রে খাদ্য, বিশ্রাম ইত্যাদি বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। গর্ভের প্রথম তিন মাস একটি বিশেষ হরমোনের প্রভাবে সাধারণত নারীর ক্ষুধামান্দ্য বা খাবারে...
১৯ ঘণ্টা আগে