
পরিবারে মতের অমিল হওয়া বা রক্তসম্পর্কিত মানুষদের কাছ থেকে পাওয়া প্রত্যাখ্যান জীবনের অন্যতম কঠিন এবং বিষাদময় অভিজ্ঞতা। পরিবার হলো সেই আশ্রয়স্থল যেখানে আমরা ভালোবাসা আর নিরাপত্তা খুঁজি। কিন্তু যখন সেই আশ্রয়ে আমরা ব্রাত্য হয়ে পড়ি, তখন হৃদয়ের গহিনে এক অদৃশ্য ক্ষত তৈরি হয়; যা আমাদের আত্মবিশ্বাস এবং বাস্তবতা দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। তবে এই আঘাতই জীবনের শেষ কথা নয়। এটি নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগও বটে।
তাই পরিবারের প্রত্যাখ্যানের ক্ষত মুছে নতুন করে বাঁচুন। যদি একাকী পথ চলা কঠিন মনে হয়, তাহলে একজন পেশাদার থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিতে দ্বিধা করবেন না। তাঁরা আপনাকে প্রত্যাখ্যানের ট্রমা কাটিয়ে ওঠার নির্দিষ্ট বৈজ্ঞানিক কৌশল শিখিয়ে দিতে পারেন। মনে রাখবেন, পরিবারের প্রত্যাখ্যান আপনার যোগ্যতার মাপকাঠি নয়। আপনি যদি সৎ আর সঠিক হন, তাহলে আপনার সত্য আর আত্মবিশ্বাসই আগামীর পথ দেখাবে।

পরিবার কেন আমাদের ফিরিয়ে দেয়, তার পেছনে অনেক সময় গভীর মনস্তাত্ত্বিক কারণ থাকে। অনেক ক্ষেত্রে এটি কোনো ব্যক্তিগত ত্রুটি নয়। এটি হতে পারে একটি দুর্ভাগ্যজনক অমিল মাত্র। এর পেছনে যে পেছনে যা কারণগুলো থাকতে পারে—
অমীমাংসিত ট্রমা
অনেক সময় অভিভাবকেরা নিজেরাই অবদমিত কোনো ট্রমা বা মানসিক আঘাত বয়ে বেড়ান। তাঁরা সেই ট্রমা কাটিয়ে উঠতে না পেরে অবচেতনভাবে সন্তানদের প্রতি বিমুখ হয়ে পড়েন।
আবেগীয় অপরিপক্বতা
সন্তানকে নিঃশর্ত ভালোবাসা দেওয়ার জন্য যে মানসিক পরিপক্বতা প্রয়োজন, অনেক বাবা-মায়েরই তা থাকে না। জটিল আবেগ সামলাতে না পেরে তাঁরা অনেক সময় সন্তানদের ওপর চড়াও হন বা তাঁদের দূরে ঠেলে দেন।
পরিবারের প্রত্যাখ্যানের বেদনা এক রাতে মুছে যায় না। তবে কিছু কৌশলী পদক্ষেপ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে—
আবেগ লুকিয়ে না রাখা
নিজের আবেগকে গুরুত্ব দিন। খুব খারাপ লাগলে কাঁদুন কিংবা বিষণ্ণ সুরের গান শুনুন। থেরাপিস্ট কেভিন নাহাইয়ের মতে, আবেগ অস্বীকার করলে তা দূর হয় না; বরং তাকে গ্রহণ করলে নিরাময়ের পথ প্রশস্ত হয়। তবে দীর্ঘক্ষণ বিষণ্ণতায় ডুবে না থেকে প্রকৃতির সঙ্গে সময় কাটান।
ডায়েরি লেখায় মন দিন
আপনার মনের ক্ষোভ, দুঃখ বা শোক—সবই ডায়েরির পাতায় বন্দী করুন। ডায়েরি লিখলে নিজের আবেগের ধরন এবং কোন বিষয়গুলো আপনাকে কষ্ট দেয়, তা স্পষ্ট বোঝা যায়। নিজের ভালো গুণগুলো লিখে রাখলে তা ভেঙে পড়া আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সাহায্য করবে।
ইতিবাচক চিন্তার চর্চা করুন
‘আমি কি সত্যিই এত খারাপ?’—এমন নেতিবাচক চিন্তাগুলো প্রশ্রয় দেবেন না। পরিবর্তে ইতিবাচক বাক্য ব্যবহার করুন। ‘আমি ভালোবাসা ও সম্মানের যোগ্য’ বা ‘আমি শক্তিশালী’—এই কথাগুলো বারবার নিজেকে মনে করিয়ে দিন।
প্রত্যাখ্যান ইতিবাচকভাবে দেখুন
কখনো কখনো পরিবার থেকে দূরে থাকাটাই আপনার মঙ্গলের জন্য প্রয়োজনীয় হতে পারে—বিশেষ করে যদি সেখানে মানসিক বা শারীরিক নির্যাতনের ইতিহাস থাকে। এই বিচ্ছেদকে বিষাক্ত পরিবেশ থেকে মুক্তির এবং নতুন করে চারপাশ সাজানোর সুযোগ হিসেবে দেখুন।
জীবনের নতুন সমীকরণ ও সীমানা নির্ধারণ
রক্তের সম্পর্কই পরিবারের একমাত্র সংজ্ঞা নয়। যারা আপনাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে, তাদের নিয়েই গড়ে তুলুন আপনার পছন্দসই পরিবার। এমন বন্ধুদের সঙ্গে সময় কাটান, যাঁরা আপনার মানসিক প্রশান্তির কারণ হয়। প্রয়োজনে স্বেচ্ছাসেবী কাজ বা শখের কোনো ক্লাবে যোগ দিয়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন। পরিবার যদি যোগাযোগের সুযোগ পেয়েও আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে, তবে শক্তভাবে নিজের অবস্থান জানান দিন। প্রয়োজনে নিজের মানসিক সুস্থতার স্বার্থে তাঁদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার সাহসী সিদ্ধান্তও নিতে পারেন।
সূত্র: উইকি হাউ

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে