
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের শরীরের পরিপাকতন্ত্র এবং মেটাবলিজম একটি নির্দিষ্ট ধারায় অভ্যস্ত হয়ে যায়। ঈদের পর হঠাৎ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঈদের আনন্দকে বিষাদে রূপ না দিতে চাইলে খাবারের গুণগত মান ঠিক রেখে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, পরিমিত খাবার এবং সুশৃঙ্খল জীবনযাপনই আপনাকে দীর্ঘ মেয়াদে সুস্থ রাখবে।
পরিপাকতন্ত্র পুনরায় সচল করা
হালকা শুরু: ঈদের পর প্রথম কয়েক দিন সকালে ভারী খাবার এড়িয়ে চলুন। ওটস, দই বা ফলের মতো পুষ্টিকর ও হালকা খাবার দিয়ে দিন শুরু করুন। এরপর দুপুরে ভাত, মাছ বা মাংস, সবজি, ডাল, সালাদের মতো খাবার খাওয়ার পরামর্শ দেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন। চাইলে দুপুরে সবজি খিচুড়িও খাওয়া যাবে বলে জানান তিনি। পুষ্টিবিদ ইকবাল হোসেন আরও জানান, রাতেও কম পরিমাণে ব্যালান্স ডায়েট খেতে হবে। মাঝে একবার বা দুবার হালকা নাশতা হিসেবে ফ্রুট সালাদ বা টক দইয়ের লাচ্ছি খাওয়া যেতে পারে।
অল্প অল্প বারবার খাওয়া: একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে কয়েকবার খাওয়ার অভ্যাস করুন। এতে পেট ফাঁপা বা অ্যাসিডিটি হওয়ার ঝুঁকি কমে।
চিনি ও ভাজাপোড়া বর্জন: অতিরিক্ত মিষ্টি, চর্বিযুক্ত মাংস, বিরিয়ানি বা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। এগুলো শরীরের জন্য পুষ্টির বদলে বোঝা হয়ে দাঁড়ায়। পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন পরামর্শ দেন, ফল, সবজি ও শস্যের মতো খাবারগুলো খাদ্যতালিকায় রাখুন। শাক কম খেতে চেষ্টা করুন। আমিষের উৎস হিসেবে মাছ, ডাল ও ডিম খান। মাংস হিসেবে চামড়া ছাড়া মুরগির মাংস খাওয়া ভালো এ সময়। রেড মিট খেলে চর্বি ছাড়া মাংস খাবেন এবং মাংসের ঝোল না খেতে চেষ্টা করবেন।
পানিশূন্যতা রোধ ও সঠিক পানীয়
অন্ত্রের স্বাস্থ্য ও সুখ হরমোন ডোপামিন
সকালের নাশতার পর এক কাপ টক দই খান। এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়, যা ডোপামিন নিঃসরণে সাহায্য করে। এই ডোপামিন মানসিক প্রশান্তি আনে। কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা এড়াতে শস্য দানা, বাদাম, ফল এবং সবজি খাদ্যতালিকায় রাখুন। তবে এ সময় অতিরিক্ত শাক না খাওয়াই ভালো। মাছ, ডিম, ডাল বা চামড়া ছাড়া মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস। রেড মিট খেলে চর্বি ছাড়া অংশটি বেছে নিন।
মেটাবলিজম ও শারীরিক সক্রিয়তা
ঈদের পর মেটাবলিজমের গতি বাড়াতে প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং কোষে অক্সিজেন সরবরাহ নিশ্চিত হবে। পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন জানান, রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। নিয়মিত ঘুমানোর অভ্যাস শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে।
বিশেষ সতর্কতা
যদি নিচের যেকোনো সমস্যা এক সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে অবশ্যই পুষ্টিবিদ বা চিকিৎসকের শরণাপন্ন হোন।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমাদের অঞ্চলে অনেক প্রাচীন। এটি চুলের ময়শ্চারাইজার ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তবে সমস্যা বাধে তখনই, যখন মাথায় অতিরিক্ত তেল দেওয়ার পর তা আর সহজে উঠতে চায় না। অনেক সময় শ্যাম্পু করার পরও চুল চটচটে হয়ে থাকে, যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি...
১৫ ঘণ্টা আগে
ফ্যাশন জগতে কৃত্রিম নখ বা অ্যাক্রাইলিক নেইল এখন বেশ জনপ্রিয়। ঈদ ফ্যাশনেও এটি এখন জায়গা করে নিয়েছে। বৈচিত্র্য পিয়াসী ফ্যাশন প্রেমী নারীরা এখন বিভিন্ন ধরনের কৃত্রিম নখ ব্যবহার করছেন। তবে জেনে রাখা ভালো যে, উৎসব শেষে এই শক্ত নখগুলো সঠিক নিয়মে না তুললে আপনার আসল নখের সমস্যা দেখা দিতে পারে।
১৫ ঘণ্টা আগে
উৎসবের জাঁকজমক থেকে প্রতিদিনের স্বাভাবিক জীবনে ফিরে আসার এই প্রক্রিয়াটি হওয়া উচিত ধীর ও ছন্দময়। দীর্ঘ একমাস রোজার আমেজের পর ঈদ পালনের মধ্যে দিয়ে উৎসবের আমেজটা শেষ হয়। সেই আমেজের পর আবারও ফিরে আসতে হয় আগের জীবনে।
১৫ ঘণ্টা আগে
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের শরীরের পরিপাকতন্ত্র এবং মেটাবলিজম একটি নির্দিষ্ট ধারায় অভ্যস্ত হয়ে যায়। ঈদের পর হঠাৎ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঈদের আনন্দকে বিষাদে রূপ না দিতে চাইলে খাবারের গুণগত মান ঠিক রেখে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, পরিমিত খাবার...
১৫ ঘণ্টা আগে