Ajker Patrika

চুল থেকে নারকেল তেল তোলার সহজ উপায়

ফিচার ডেস্ক, ঢাকা 
চুল থেকে নারকেল তেল তোলার সহজ উপায়
মডেল: শ্রাবন্তী, ছবি: মঞ্জু আলম

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমাদের অঞ্চলে অনেক প্রাচীন। এটি চুলের ময়শ্চারাইজার ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তবে সমস্যা বাধে তখনই, যখন মাথায় অতিরিক্ত তেল দেওয়ার পর তা আর সহজে উঠতে চায় না। অনেক সময় শ্যাম্পু করার পরও চুল চটচটে হয়ে থাকে, যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি ধুলাবালি আকর্ষণ করে চুলের ক্ষতিরও কার‍ণ হয়। এমনকি মাথার ত্বকে তেলের বাড়তি স্তর জমে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে, যা থেকে শুরু হয় চুল পড়া। তাই চুলে তেল দেওয়ার সুফল পেতে হলে তা সঠিকভাবে পরিষ্কার করাও সমান জরুরি। চুল থেকে বাড়তি নারকেল তেল সহজে দূর করার সহজ উপায়গুলো জেনে নিন।

যেসব কারণে চুল থেকে নারকেল তেল পরিষ্কার করা জরুরি

নারকেল তেল চুলে প্রোটিনের ক্ষয় রোধ করে এবং উজ্জ্বলতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত তেল চুলে রেখে দিলে বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন—

ধুলাবালি ও ময়লা: অতিরিক্ত তৈলাক্ত চুল খুব দ্রুত বাইরের ধুলাবালি টেনে নেয়।

ব্রণ ও ফুসকুড়ি: চুলে তেল বেশি থাকলে তা কপালে লেগে ব্রণ বা র‍্যাশ হওয়ার ঝুঁকি বাড়ায়।

চুল পড়া: দীর্ঘক্ষণ তেল জমে থাকলে মাথার ত্বকের ছিদ্র বা ফলিকলগুলো বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেন চলাচল ব্যাহত হয় এবং চুল পড়তে থাকে।

চুল থেকে তেল তোলার কার্যকরী ঘরোয়া উপায়

চুল থেকে চটচটে ভাব দূর করতে শুধু শ্যাম্পুর ওপর নির্ভর না করে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন:

লেবুর রস ও অ্যালোভেরা

লেবুর অ্যাসিডিক গুণ চটচটে ভাব কাটাতে অনন্য। এক কাপ পানিতে অর্ধেক লেবুর রস এবং সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্যও ঠিক রাখে।

বেকিং সোডা

দ্রুত তেল সরাতে দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি মাথার ত্বকে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। তবে এটি নিয়মিত ব্যবহার না করাই ভালো। এতে চুল কিছুটা শুষ্ক হতে পারে।

ডিমের সাদা অংশ

চুল থেকে তেল সরাতে ডিমের সাদা অংশ বেশ কার্যকরী। আধা কাপ ডিমের সাদা অংশ ফেটিয়ে মাথার ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন, তারপর শ্যাম্পু করুন। এটি তেল সরানোর পাশাপাশি চুলে বাড়তি পুষ্টিও দেবে।

অ্যাপল সিডার ভিনেগার

১ ভাগ ভিনেগারের সঙ্গে ৫ ভাগ পানি মিশিয়ে মিশ্রণটি শ্যাম্পু করার পর চুলে ব্যবহার করুন। ৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেললে তেলের চিটচিটে ভাব একেবারেই থাকবে না।

মুলতানি মাটি

তৈলাক্ত ভাব শুষে নিতে মুলতানি মাটি চমৎকার কাজ করে। পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করলে চুল হবে ঝরঝরে।

সঠিকভাবে তেল দেওয়ার কিছু নিয়ম

তেল পরিষ্কার করার ঝামেলা কমাতে চাইলে আগে থেকে সচেতন হওয়া ভালো।

পরিমাণমতো তেল: শুরুতে খুব বেশি তেল না দিয়ে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে তেল ব্যবহার করুন।

গোড়ায় নয়, আগায় গুরুত্ব দিন: চুলের আগা বেশি শুষ্ক থাকে, তাই সেদিকে বেশি তেল দিন। মাথার তালুতে অতিরিক্ত তেল না দেওয়াই ভালো।

সময়সীমা: নারকেল তেল অন্তত ৩০ মিনিট এবং সর্বোচ্চ এক রাত চুলে রাখা যেতে পারে। এর বেশি সময় তেল রাখা চুলের জন্য ক্ষতিকর হতে পারে।

চুলের সৌন্দর্য রক্ষায় নারকেল তেল অপরিহার্য হলেও এর সঠিক ব্যবহার এবং পরিষ্কার করার নিয়ম মানলে তবেই আপনি পাবেন ঝলমলে ও প্রাণবন্ত চুল। পারলারে গিয়ে দামি ডিটক্স ট্রিটমেন্ট না করে এসব নিয়ম মেনে চুলের যত্ন নিন।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত