প্রশ্ন: মুখের রোমকূপ অনেক বড় দেখা যায়। নাকের দুপাশে, চিবুকে উন্মুক্ত রোমকূপ চোখে পড়ে। এগুলো ছোট করার কয়েকটি ঘরোয়া উপায় জানালে উপকৃত হব।
তুলতুল হক, ঢাকা
উত্তর: রোমকূপ ছোট করার ঘরোয়া পদ্ধতি তেমন নেই। তাই বিউটি ক্লিনিকে আসতে হবে। অ্যালকোহল ফ্রি কসমেটিকস, মুলতানি মাটির প্যাক লাগালে উপকার পাবেন। পোর মিনিমাইজিং ফেসওয়াশ, টোনার, সেরাম, সানব্লক, নাইট ক্রিম আছে। এগুলো ব্যবহার করতে পারেন। বায়োহাইড্রা, স্কিন মেসো ইত্যাদি ট্রিটমেন্ট নিয়মিত নিতে হবে।
প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কীভাবে যত্ন নেওয়া উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উত্তর: প্রচুর ফল খান, সঙ্গে পর্যাপ্ত পানি। দিনের বেলা ভালো সানস্ক্রিন এবং রাতে নাইট ক্রিম ব্যবহার করুন। মাসে অন্তত একবার একটা ভালো মানের ব্লিচ ছাড়া ফেশিয়াল করাবেন।
প্রশ্ন: ভ্রু ঝরে পড়ছে। বাঁ পাশের ভ্রু ডান পাশের তুলনায় ফাঁকা লাগে দেখতে। ভ্রুর ঘনত্বের জন্য কী করণীয়?
দীপা সোম, বিক্রমপুর
উত্তর: খুশকির সমস্যা থাকলে অবশ্যই সারাতে হবে। ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। না সারলে ত্বকের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে নিতে হবে।
প্রশ্ন: চুল ঘন করার সহজ কয়েকটি উপায় জানালে উপকৃত হব।
রুবিনা আক্তার, ঢাকা
ক্যাস্টর অয়েল নিয়মিত লাগাতে পারেন। সারা রাত তেল লাগিয়ে রাখার পর খুব ভালো মানের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার ও হেয়ার সেরাম লাগাতে হবে।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে