আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে