জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সবুজ অঙ্গন। গ্রীষ্মের প্রখর তাপে তেতে উঠেছে এ ক্যাম্পাস। গ্রামীণ আবহে সবুজের লীলাভূমি এই ক্যাম্পাস। সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে সবুজ ঠিকরে বেরিয়ে আসে। উঁচু-নিচু সর্পিল রাস্তায় স্নিগ্ধ সৌন্দর্য ছড়িয়ে দেয় হাজার হাজার সোনালি ফুলের পাপড়ি।
এই ছোট্ট ক্যাম্পাসে ফুটেছে জারুল ফুল। ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ, জয় বাংলা মোড়, নজরুল ভাস্কর্যসহ বিভিন্ন রাস্তার পাশে সবুজ পাতার সঙ্গে ছয় পাপড়ি আর হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুল ফুলের মোহনীয় ছোঁয়ায় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। জারুল ফুলের বেগুনি রং যেমন আকর্ষণ বর্ণিল, তেমনি তার পাপড়ির নমনীয়তা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। বিশাল মঞ্জরি, উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছলতা এবং ঘন সবুজ পাতার পটভূমিকায় উৎক্ষিপ্ত পুষ্পচ্ছটা শুধু দুষ্প্রাপ্যই নয়, সৌন্দর্যেও অনন্য।
ইংরেজিতে ‘প্রাইড অব ইন্ডিয়া’ নামে পরিচিত জারুলকে বাংলার চেরি বলা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঙিনা শোভিত হয়েছে জারুল ফুলে। দ্রোহ এবং বেগুনি ফুলের নমনীয়তা মিলেমিশে একাকার এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৭ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৮ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৯ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৯ ঘণ্টা আগে