‘আদুরে কচুশাক ঘাটা’ নামে পরিচিত খাবারটি রাজবাড়ী জেলার কিছু অঞ্চলে প্রচলিত ও জনপ্রিয় খাবার।
উপকরণ
সরিষার তেল, মাষকলাই ডাল, মটর ডালের পেস্ট, গোটা জিরা, হলুদের গুঁড়ো, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, রসুন, কচুশাক, পরিমাণমতো লবণ
প্রণালি
একটি কড়াইয়ে প্রথমে মাষকলাই ডাল ভেজে নিন। ভাজা হয়ে গেলে একই পাত্রে কচুশাক, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে নাড়তে থাকুন। কচুশাকের পানি শুকিয়ে গেলে শাক তুলে ফেলুন। একই পাত্রে এবার পরিমাণমতো সরিষার তেল দিন।
তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজকুচি ও রসুনের কোয়া দিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। লাল হয়ে গেলে গোটা জিরা, হলুদের গুঁড়ো, মটর ডালের পেস্ট দিয়ে দিন ও সঙ্গে এক চিমটি লবণ দিন।
কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার তুলে রাখা কচুশাক দিয়ে দিন। চুলার আঁচ মাঝামাঝি রেখে ৩-৪ মিনিট ভালোভাবে নাড়তে থাকুন। তারপর নামিয়ে ফেলুন। গরম-গরম খেয়ে নিন।

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৩ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে