আজ সুখ দিবস। ২০১২ সালে, ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস উদ্যাপনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী উদ্যাপিত হচ্ছে দিবসটি। যদিও সুখ বিষয় এবং ব্যক্তিভেদে ভিন্ন হয়। সুখ বলতে সাধারণত আত্মতৃপ্তি, আনন্দ ও পূর্ণতার অবস্থাকে বোঝায়।
মনোবিজ্ঞানের ভাষায়, সুখ হলো একটি মানবিক অনুভূতি। অর্থাৎ মনের অবস্থা বা অনুভূতি যখন ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবারের আন্তর্জাতিক সুখ দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘প্রাণোচ্ছল থাকুন, কৃতজ্ঞ থাকুন ও দয়ালু হোন।’ আপনি যদি সুখী হতে চান, তাহলে কৃতজ্ঞ হতে শুরু করুন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটান এবং প্রিয়জনকে সুখী রাখার চেষ্টা করুন।
প্রিয়জনকে সুখী করতে পারে এমন ৫ পরামর্শ—
পছন্দের খাবার রান্না করুন
কাউকে খুশি করার সেরা উপায় হলো তার পছন্দের সুস্বাদু খাবার তৈরি করা। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে সুখ দিবসে এটি হতে পারে দারুণ টোটকা।
চিঠি লেখা
কাউকে খুশি করতে এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য একটি চিঠি হতে পারে কার্যকর উপায়। যদিও এটি বেশ পুরোনো প্রথা। তবে এখনো কাউকে মনের কথা চিঠির মাধ্যমে লিখে পাঠালে অজান্তেই হাসির রেখা ফুটবে মুখে।
গান শেয়ার করুন
আপনি প্রিয় মানুষটির সম্পর্কে কেমন অনুভব করেন এবং তাদের সম্পর্কে কতটা যত্নশীল তা প্রকাশ করার জন্য গান শেয়ার করতে পারেন। হয়তো ওই গানটি শুনেই তার মধ্যে সুখ অনুভূত হলো।
আলিঙ্গন করা
আলিঙ্গন আন্তরিকতার সেরা প্রকাশ। মনোবিদদের মতে, আলিঙ্গন অনেক সময় ওষুধের মতো কাজ করে। কাছের মানুষের একটুখানি আলিঙ্গন আপনাকে হয়তো সমস্ত উদ্বেগ, বিষণ্নতা ভুলে যেতে এবং সুখী বোধ করতে সাহায্য করবে।
ফুল উপহার
কারও দিনটি ভালো করার সবচেয়ে উত্তম পন্থা হলো, উপহার হিসেবে ফুল দেওয়া। কিছু রঙিন ফুল বেছে নিন এবং একটি তোড়া তৈরি করে উপহার দিন। প্রিয়জনকে সুখী করতে ম্যাজিকের মতো কাজ করবে এটি।
কারও মুখে হাসি ফোটানোর মতো সুন্দর এবং মহৎ বিষয় আর দ্বিতীয়টি নেই। আজ আন্তর্জাতিক সুখ দিবসে, প্রিয়জনের মুখে হাসি ফোটানোর সুযোগটি মিস না করে ওপরের পরামর্শগুলো বিবেচনা করতে পারেন। তাদের বোঝান যে, আপনি তাদের প্রতি কতটা যত্নশীল।
আরও খবর পড়ুন:

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৬ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে