হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, কোনো বারের মধ্যে পুরুষদের প্রথম রাউন্ডের পানীয় কিনতে তাড়াহুড়ো করা আসলে নারীদের মন জয় করার জন্য একটি আচরণগত প্রদর্শনী। বিশেষ করে যখন নারীদের সংখ্যা কম এবং প্রতিযোগিতা বেশি থাকে, তখন এই প্রবণতা বেশি দেখা যায়।
বিষয়টি বোঝাতে প্রাণী জগতের একটি উদাহরণ টানা যেতে পারে। যেমন—গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে পুরুষ প্যারাডাইস পাখিরা তাদের ঝলমলে পালক দিয়ে নারীদের আকর্ষণ করে, কিংবা হাইল্যান্ড অঞ্চলের হরিণেরা তাদের শক্তিশালী শিং ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতা করে। তেমনি পুরুষেরাও একটি বিশেষ কৌশল গ্রহণ করে—পানীয়ের প্রথম রাউন্ডটি কিনে।
বুধবার দ্য টাইমস জানিয়েছে, হার্ভার্ডের গবেষক দলটি বোস্টনের তিনটি পাব-এ গবেষণাটি পরিচালনা করেন। তারা পাবে আসা ১৬০টি দলের আচরণ পর্যবেক্ষণ করেন। এই দলগুলোতে নারী এবং পুরুষ উভয়ই উপস্থিত ছিলেন।
গবেষণায় দেখা গেছে, যখন কোনো দলের পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় বেশি ছিল, তখন একজন পুরুষ দ্রুত প্রথম রাউন্ডের পানীয় কিনতে এগিয়ে যেতেন। আবার দলে নারীর সংখ্যা বেশি হলে প্রথম রাউন্ড কিনতে অনেক সময় লেগে যেত।
গবেষকেরা মনে করেন, পুরুষদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের আকর্ষণীয় এবং সামর্থ্যবান প্রমাণ করার জন্য এই ধরনের আচরণ দেখা যায়। গবেষণায় বলা হয়েছে—‘প্রথম রাউন্ডের পানীয় কেনা হলো পুরুষদের একটি আচরণগত প্রদর্শনী, যা তাদের সম্পদের বিজ্ঞাপন দেয়।’
গবেষণায় আরও দেখা গেছে, নারীরা কখনোই পানীয়ের প্রথম রাউন্ড কেনার জন্য এগিয়ে আসেননি। এর অর্থ হলো নারীরা প্রত্যাশা করেন, এই ধরনের বিনিয়োগ পুরুষেরাই প্রথম করবেন।
বিজ্ঞানীরা বলছেন, যে দলগুলোতে নারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেখানে নারীরা বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেয়ে থাকেন। এ ধরনের পরিবেশে পুরুষদের বেশি বেশি অর্থ খরচের প্রবণতা দেখা গেছে। তারা বেশি ক্রেডিট কার্ড এবং ঋণের দিকে ঝোঁকেন।
নারীদের সংখ্যা কম থাকলে পুরুষদের মধ্যে সম্পদ প্রদর্শন, সামাজিক অবস্থান ও বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ে। এটি প্রাণিজগতের অন্যান্য প্রজাতির মতোই পুরুষদের একটি প্রতিযোগিতামূলক আচরণ।
গবেষণার সারমর্ম হলো, এই প্রতিযোগিতামূলক আচরণ প্রেমের সঙ্গী খোঁজার চিরন্তন প্রক্রিয়ারই একটি অংশ।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে