ঈদের ছুটি মানে শুধু আনন্দ আর উৎসব নয়, এটি নিজের শিকড়কে নতুন করে জানারও দারুণ সুযোগ। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে রয়েছে ছোট-বড় জাদুঘর, ইতিহাসের স্মৃতি বহনকারী স্থাপনা, আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা অসংখ্য দর্শনীয় স্থান। অনেক জেলায় আছে থিম পার্ক। অথচ আমরা অনেকে দূরে ভ্রমণের পরিকল্পনা করি। কিন্তু নিজের জেলার অজানা সৌন্দর্যগুলো অদেখা থেকে যায়।
প্রায় এক সপ্তাহের ঈদের ছুটি হতে পারে এই অভাব পূরণের উপযুক্ত সময়। বাড়ি ফিরে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে দেখা যেতে পারে জেলার জাদুঘরগুলো। এসব জাদুঘরে সংরক্ষিত থাকে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের স্মারক এবং প্রাচীন নিদর্শন; যা আমাদের পরিচয়কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে বিশেষভাবে।
এর পাশাপাশি প্রতিটি জেলায় আছে নদী, হাওর, বনভূমি, পাহাড় বা ঐতিহাসিক স্থাপনা; যেগুলো প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। কোথাও শান্ত নদীর তীরে বিকেলের সময় কাটানো, কোথাও সবুজের মাঝে হাঁটা, আবার কোথাও প্রাচীন স্থাপনার সামনে দাঁড়িয়ে অতীতকে অনুভব করা—এই ছোট অভিজ্ঞতাগুলোই হয়ে উঠতে পারে আপনার বড় আনন্দের উৎস।
নিজের জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার আরেকটি বড় সুবিধা হলো, এতে সময় ও খরচ কম লাগে। একই সঙ্গে স্থানীয় পর্যটনও উৎসাহ পায়, যা এলাকার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।
তাই এবারের ঈদে একটু সময় দিন নিজের জেলাকে। হয়তো আপনার জেলায়ই লুকিয়ে আছে এমন কিছু, যা আপনার চোখ এড়িয়ে গেছে এত দিন। এই ছুটিতে নিজের মাটিকে নতুন করে আবিষ্কার করুন।

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? একই রেসিপিতে বছরের পর বছর সেমাই রান্না না করে এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। খেতে ভালো লাগবে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন...
৩ ঘণ্টা আগে
ঈদের সময়টা হতে পারে আমাদের শৈশব ফিরে পাওয়ার এবং আপনজনদের সঙ্গে সত্যিকারের কিছু স্মৃতি তৈরির সুযোগ। ক্যারম বোর্ড কিংবা লুডুর ভাঁজে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি। আপনার এবারের ঈদের আড্ডা আরও প্রাণবন্ত করতে এবং প্রযুক্তির আড়াল থেকে বেরিয়ে আসতে মেতে উঠতে পারেন পুরোনো সব দেশি-বিদেশি ইনডোর গেমে। খেলাগুলো...
৫ ঘণ্টা আগে
এবার ঈদে রোদের তাপ যেমন থাকবে, তেমনি সময়ে-অসময়ে বৃষ্টিও নামতে পারে। ফলে ঈদে মেকআপ করে বাইরে গেলে কয়েক ঘণ্টা বাদেই তা গলে যেতে পারে। তাই বলে কি মেকআপ করা বারণ? মোটেও নয়। এ সময় ফাউন্ডেশন, মাসকারা ও লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ঘাম প্রতিরোধক মেকআপ আপনাকে সারা...
৭ ঘণ্টা আগে