
ধারণা করা হচ্ছে, এবার ঈদে রোদের তাপ যেমন থাকবে, তেমনি সময়ে-অসময়ে বৃষ্টিও নামতে পারে। ফলে ঈদে মেকআপ করে বাইরে গেলে কয়েক ঘণ্টা বাদেই তা গলে যেতে পারে। তাই বলে কি মেকআপ করা বারণ? মোটেও নয়। এ সময় ফাউন্ডেশন, মাসকারা ও লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ঘাম প্রতিরোধক মেকআপ আপনাকে সারা দিন তরতাজা রাখবে। মেকআপের ক্ষেত্রে মাত্র কয়েকটি ধাপ মেনে চললে সারা দিন সুন্দর থাকতে পারবেন।
প্রাইমার বেছে নিতে ভুল নয়
মুখ ক্লিনজিংয়ের পর ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে। এরপর অবশ্যই ভালো মানের প্রাইমার বুলিয়ে নিতে হবে। এটি মেকআপ দীর্ঘস্থায়ী করে—এ কথা ভুলে গেলে চলবে না। এ জন্য বেছে নিতে পারেন ম্যাটিফাইয়িং প্রাইমার। তেল ও ঘামমুক্ত মেকআপের জন্য দারুণ সহায়ক এটি। পাশাপাশি এ ধরনের প্রাইমার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল দেখায়। তবে এটি কিনতে হবে ত্বকের ধরন বুঝে।
হালকা বেইজ
কথায় বলে, লেস ইজ মোর। ঘাম এড়াতে চাইলে, মানে সোয়েট ফ্রি মেকআপ করতে হলে বেইজ হালকা রাখতে হবে। যদি খুব ঘাম হয়, তাহলে সরাসরি কনসিলার লাগিয়ে নিন। তবে ফাউন্ডেশন ছাড়া মেকআপ করতে না চাইলে সেটি আঙুলে অল্প পরিমাণে নিয়ে ত্বকে বুলিয়ে নিতে পারেন। মেকআপ লক করতে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে ভুলবেন না। কমপ্যাক্ট পাউডার ত্বকের তৈলাক্ত ভাব কমায়।
পাউডার ব্লাশ একেবারেই নয়
পাউডার ব্লাশ এড়িয়ে চলুন। যদিও ব্লাশ মেকআপে পূর্ণতা আনে। কিন্তু পাউডার ব্রাশ ব্যবহারের পর যদি ঘেমে যান, তাহলে মেকআপ ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। একান্তই যদি ব্লাশ ব্যবহার করতে হলে সোয়েট ফ্রি ব্লাশ লাগান। অথবা ক্রিম বেজড লিপস্টিক অল্প পরিমাণে দিয়ে গালে ব্লাশ করে নিন।
হাইলাইটার ব্যবহারে ভুল নয়
সোয়েটপ্রুফ মেকআপের ক্ষেত্রে ম্যাট প্রসাধনী ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু মেকআপ করার পর ত্বক যদি একটু উজ্জ্বলই না দেখায়, তবে কি চলে? আর উজ্জ্বলতার এ কাজটাই করবে হাইলাইটার। নাক, চিবুক, ব্রো বোন ও চিকবোনে হালকা করে হাইলাইটার বুলিয়ে নিতে পারেন।
ওয়াটারপ্রুফ মাসকারা
সোয়েটপ্রুফ মেকআপ অসম্পূর্ণ রয়ে যাবে যদি ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করা না হয়। চোখের পাপড়িতে তিন কোট ওয়াটারপ্রুফ মাসকারা লাগিয়ে নিন একেবারে পাপড়ির শুরু থেকে শেষ পর্যন্ত।
ম্যাট লিপস্টিক
গরম ও বৃষ্টির দিনের মেকআপে ম্যাট লিপস্টিকের জুড়ি মেলা ভার। এ ধরনের লিপস্টিক দীর্ঘ সময় ঠোঁটে থাকে। যাঁরা অতিরিক্ত ঘামেন, তাঁরা এই সময়ে ব্যাগে ম্যাট লিপস্টিক রাখুন।
সূত্র: হারপার’স বাজার, টিনভোগ ও অন্যান্য
মডেল: রিতু, মেকআপ: শোভন মেকওভার, ছবি: হাসান রাজা

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১০ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে