হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
রাজধানীর হোটেল হলিডে ইন এবার ভিন্ন স্বাদের শতাধিক মুখরোচক খাবার নিয়ে ইফতারির পসরা সাজিয়েছে। ইফতারে বুফে খাবারের ব্যবস্থা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার—সপ্তাহে এ দুই দিন থাকবে সাহ্রি খাওয়ার ব্যবস্থাও।
প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার জনপ্রতি সাত হাজার টাকায় বুফে ইফতারি পাওয়া যাবে হলিডে ইনে। আর বাকি দিনগুলোতে বুফে ইফতারি পাওয়া যাবে ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া চার হাজার টাকায় পাওয়া যাবে ১২৫ আইটেমের সাহ্রি। খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, বিভিন্ন ধরনের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির ওজি রাইস, খাসির মোগলাই আকবরি, বিভিন্ন মিষ্টিজাতীয় ডেজার্ট, স্যুপসহ অন্যান্য ফলের আইটেম থাকবে। যোগাযোগ: ০১৩২৪৭১৭০২৫২৬।
ঢাকা রিজেন্সি
অ্যারাবিয়ান এবং দেশীয় মজার সব ইফতারি পাওয়া যাচ্ছে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। এগুলোর মধ্যে আছে হুমুস, শরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফের সঙ্গে বাঙালির নিয়মিত ইফতারির আইটেম। এই রেস্টুরেন্টে রমজানের আয়োজনে বুফে ইফতারির পাশাপাশি পাওয়া যাবে রাতের খাবার। এ ছাড়া করপোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থাও আছে এখানে। রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও সেই ছাড় পাওয়া যাবে রমজান মাসজুড়ে। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।
শীলবাড়ির হেঁশেল
ঢাকা-মাওয়া হাইওয়ের শীলবাড়ির হেঁশেল ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারিতে এখানে হালিম ও গরুর মাংস দিয়ে ছিটা রুটি, হাঁসের মাংস, পোলাও, চিকেন ফ্রাই, দই-চিড়া-কলা, বুট-মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, পাটিসাপটা পিঠাসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এই প্ল্যাটারে জনপ্রতি খরচ পড়বে ২ হাজার টাকা। ৫ বছর বয়সী শিশুদের ইফতারি ফ্রি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের অর্ধেক এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের পুরো খরচ দিতে হবে। সর্বনিম্ন ৮ জন ও সর্বোচ্চ ৫০ জনের দলের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭৭৮৬২১৩৩২।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে