উপকরণ
দুধ ১ লিটার, ময়দা ৪ চামচ, ভিনেগার ১ চামচ, চিনি আধা চামচ, সুজি আধা টেবিল চামচ, ঘি ১ চামচ, চিনি ১ কাপ, তেল প্রয়োজনমতো।
প্রণালি
প্রথমে আধা লিটার দুধ জ্বাল দিতে হবে। দুধ ফুটে এলে ১ চামচ ভিনেগার কিংবা লেবুর রস দিতে হবে। দুধ ফেটে ছানা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সুতি কাপড়ে ছেঁকে নিতে হবে। এরপর ছানাসহ সুতি কাপড়টি ১৫ মিনিটের জন্য ঝুলিয়ে রাখতে হবে। এতে পানি ঝরে যাবে।
এবার বড় একটি পাত্রে ছানা নিয়ে নিন। ছানার সঙ্গে ময়দা, সুজি ও চিনি ভালো করে মেখে নিন। তারপর ছানার ছোট ছোট টুকরো করে নিন।
একটি থালায় ছোট টুকরোগুলো নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নিন। লম্বা করার পর ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকার দিন।
একটি কড়াইয়ে তেল গরম করুন। তেলে এক চামচ ঘি দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা জিলাপিগুলো দিয়ে দিন। অল্প আঁচে জিলাপি ভাজুন। কিছুক্ষণ পর উল্টিয়ে দিন যেন দুই পাশে ভালো করে ভাজা হয়।
এবার শিরা তৈরির পালা। একটি পাত্রে ৪ কাপ পানি ও ২ কাপ চিনি নিয়ে ভালো করে জ্বাল দিন। চিনির মিশ্রণ ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর গরম জিলাপিগুলো গরম শিরায় রাখুন। এক ঘণ্টা পর জিলাপিগুলো শিরা থেকে তুলে পরিবেশন করুন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে