হলিউড কিংবা বলিউডে চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র কিংবা নাম দিয়ে পণ্য তৈরি আর তা বাজারজাত করা নতুন কোনো বিষয় নয়। কিন্তু এবার বাংলাদেশেও লেগেছে তার ছোঁয়া। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমা।
সেই সিনেমার নামসহ বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক এসেছে বাজারে। ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শো রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোশাকের প্রদর্শনীও চলে। ক্রেতারা ঘুরেফিরে দেখে দেখেন গলুই সিনেমার লোগো ও ছবিতে নকশা করা বিশ্বরঙের পোশাক।
এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলীক, নায়িকা পূজা চেরি, আজিজুল হাকিমসহ সিনেমাটির পুরো টিম। উপস্থিত ছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাও। আরও উপস্থিত ছিলেন চিত্র পরিচালক সোহেল আরমানসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমাটি নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এসএ হক অলীক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে