দুপুর নাগাদ ফোন করলাম জাহারা মিতুকে। নায়িকার ফোন বেজেই চলেছে। খানিক বাদে ফোন রিসিভ করে মিষ্টি কণ্ঠে বললেন, ‘কেমন আছেন?’ কুশল বিনিময়ের পর জানালেন, একটু বাদেই গুরুত্বপূর্ণ একটি রিহার্সেল আছে, তৈরি হচ্ছেন। মেকআপ নেওয়ার সুবিধার্থে এয়ারপড সংযুক্ত করে নেওয়ার জন্য সময় চাইলেন। গত ঈদে মুক্তি পেয়েছে জাহারা মিতু অভিনীত চলচ্চিত্র ‘শত্রু’। সুপার মডেল বাংলাদেশ-২০১৭ বিজয়ী এই তারকা ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, উপস্থাপনা ও টিভিসি নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাঁর বেশ কয়েকটি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। ফের ‘হ্যালো’ বলতেই ঈদ আড্ডা জমে উঠল।
ঈদ শপিংয়ের খোঁজখবর
মিতু জানালেন, ঈদের আগ দিয়ে শপিং করবেন। আরও জানালেন, সারা বছরই কাজের প্রয়োজনে এত শপিং করতে হয়, ফলে ঈদের সময় আলাদা করে নিজের জন্য তেমন করে কিছু কেনার থাকে না। বললেন, ‘পরিবারের জন্য কেনাকাটা করার সময় যদি নিজের জন্য কিছু পছন্দ হয়, তখন কিনেও ফেলতে পারি।’
ঈদের তিন বেলায় তিন সাজ
শুরুতেই মিতু বলেছিলেন, শুটিং ছাড়া মেকআপ নিতে তিনি একেবারেই পছন্দ করেন না। আর ঈদের সকালে ক্যাজুয়াল ওয়্য়ারে ছিমছাম ও সাদামাটা থাকতেই ভালোবাসেন। কোরবানির ঈদে পশু জবাইয়ের সময় থেকে শুরু করে মাংস কাটা ও বিলিবণ্টনের সমস্ত তদারকি তিনি নিজেই করেন বলে জানান।
সে সময়টায় স্কার্টের সঙ্গে টি-শার্ট বা ফতুয়ার সঙ্গে লুজ প্যান্ট অথবা ট্রাউজার পরে থাকতেই স্বাচ্ছন্দ্য় বোধ করেন।
এবার ঈদ যেহেতু বর্ষাকালে পড়েছে আবার গরমটাও বেশি, তাই দুপুরের দিকে সুতি বা ভিসকস কাপড়ে তৈরি আরামদায়ক কোনো পোশাক পরবেন। সন্ধ্যার পর সিনথেটিক মানে জর্জেট বা শিফন কাপড়ের পোশাক বা শাড়ি পরতে পারেন বলে জানালের মিতু। সন্ধ্য়াবেলায় ঈদের সাজ পর্বটা সেরে নেবেন। এই কোরবানির ঈদে যেহেতু খাওয়াদাওয়ার একটা জম্পেশ ব্যাপার থাকে, তাই তেল-ঝোল লেগে যাতে কাপড়ে দাগ না পড়ে যায়, এ জন্য হলুদ, কমলা বা গাঢ় রঙের পোশাকই বেছে নেন বলে জানান জাহারা মিতু।

রান্নাবান্না–খাওয়াদাওয়া
ঈদে নিজে রান্না করেন? এবার কী রাঁধবেন? নায়িকা বলে আমাদের এসব সাধারণ উৎসাহ থাকে। তাই প্রশ্ন করা। জবাবে মিতু বলেন, ‘মা একদমই আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চান না। ফলে ঈদে সেভাবে রান্না করা হয় না। তবে অনেকে বলেন, আমি নাকি ভালো রাঁধি।’ তিনি জানান, মায়ের হাতে তৈরি খাবারই তাঁর ভীষণ প্রিয়। ঈদে রান্না করা মাংস কয়েক দিন জ্বাল দিতে দিতে যখন ঝুরি ঝুরি হয়ে যায়, সেটা খেতে ভালোবাসেন তিনি। ফিটনেসের দোহাইয়ে ডেজার্ট বরাবর এড়িয়ে গেলেও ঈদে মায়ের হাতের ক্ষীর বা পায়েস হলে চেখে নিতে ভোলেন না। তবে ডেজার্টের মধ্য়ে পুডিং তাঁর প্রিয়।
একনজরে

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে