বাজারে এখন বিভিন্ন আকারের সয়া পাওয়া যায়। একটি বাটিতে মাঝারি সাইজের ২০০ গ্রাম সয়া ৫ মিনিট স্বাভাবিক পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেটাকে আরও ৫ মিনিট সেদ্ধ করতে হবে। ফুলে উঠলে সঙ্গে সঙ্গে নামিয়ে ঠান্ডা পানিতে রেখে ভালোভাবে চিপে সব পানি বের করে নিতে হবে। তারপর হালকা তেলে ভেজে বাদামি রং এলেই নামিয়ে নিতে হবে।
এরপর একটি হাঁড়িতে ২ টেবিল চামচ সয়াবিন তেল ভালো করে গরম করে এক চিমটি আস্ত জিরা দিতে হবে। একটু লাল হয়ে এলেই ১ কাপ পেঁয়াজ, ৪-৫ কোয়া রসুন, ১ টেবিল চামচ আদাবাটা, আধা টেবিল চামচ হলুদবাটা ও আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ পরপর হালকা পানি দিয়ে নাড়তে নাড়তে যখন মসলা তেল ছেড়ে আসবে, ঠিক তখনই ভেজে রাখা সয়াগুলো ঢেলে দিতে হবে।
এরপর পৌনে ১ কাপ পানি ও স্বাদমতো লবণ দিয়ে আরও ১০-১৫ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিতে হবে।
যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, তখন ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট একদম হালকা আঁচে রেখে নামিয়ে নিতে হবে। সবজি বা মাছের সঙ্গেও বেশ মানিয়ে যায় চমৎকার স্বাদের পুষ্টিতে ভরপুর এই সয়া।

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৩ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে