Ajker Patrika

আজকের পত্রিকায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

চাকরি ডেস্ক 
আপডেট : ১৭ জুন ২০২৬, ১৭: ৪৩
আজকের পত্রিকায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের অনলাইন বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে জনবল নেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট।

পদের নাম: জুনিয়র নির্বাহী।

পদসংখ্যা: অনির্ধারিত।

কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে খবর প্রকাশের জন্য তৈরি করা। ইপেপার প্রকাশের জন্য প্রস্তুত করা। সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।

চাকরির ধরন: পূর্ণাঙ্গ কর্মঘণ্টা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস।

অভিজ্ঞতা: প্রার্থীকে ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা থাকা ও অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন) ।

দক্ষতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে।

সংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।

কর্মস্থল: বনশ্রী।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসবভাতা।

আবেদন: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে [email protected] এই মেইলে সিভি পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ জুন, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত