
কোরবানির পূর্বপ্রস্তুতি হিসেবে ঈদের বেশ কিছু দিন আগেই দেশের বিভিন্ন স্থানে জমে পশুর হাট। হাট যাঁরা পরিচালনা করেন, তাঁরা হাটের ভাড়া হিসেবে বিক্রীত পশুপ্রতি কিছু অর্থ নির্ধারণ করেন, যাকে স্থানীয় ভাষায় ‘হাসিল’ বলা হয়।
ইসলামি শরিয়তের দৃষ্টিতে প্রচলিত এই হাসিলের বিধান কী? কোরবানির পশু বেচা-বিক্রির সময় হাটের হাসিল কে আদায় করবেন—ক্রেতা নাকি বিক্রেতা? ইসলাম এ বিষয়ে কী বলে? এমন প্রশ্ন অনেকের মনে।
ইসলামবিষয়ক গবেষকদের মতে, পশুর হাট বসানোর পর জমির ভাড়া হিসেবে ক্রেতা বা বিক্রেতা থেকে হাসিলের নামে যে টাকা উশুল করা হয়, তাতে শরয়ি দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। এটি নেওয়া যাবে।
হাটের এই হাসিল কে আদায় করবে—তা নির্ধারণ হবে দেশীয় আইন ও প্রচলিত নিয়মনীতির ওপর নির্ভর করে। কোথাও বিক্রেতার হাসিল দেওয়ার প্রচলন থাকলে বিক্রেতা দেবেন, অথবা ক্রেতার দেওয়ার প্রচলন থাকলে ক্রেতা হাসিল পরিশোধ করবেন।
আরেকটি বিষয় হলো, কোনো কোনো হাটে দেখা যায়—হাটের ইজারাদারেরা হাসিলের নামে এত বেশি টাকা নেন, যা হাসিল প্রদানকারীর ওপর জুলুমের পর্যায়ে পড়ে। এমনটি কোনোভাবেই করা যাবে না।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিলের বাইরে টাকা নিয়ে অযথা কাউকে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।
তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া: ৪/৪২৬, কিফায়াতুল মুফতি: ৭/৩৩১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১১/৩১৮
আরও পড়ুন:

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে