জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পেতে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| ফজর | ০৪: ৫৩ মিনিট | ০৬: ০৪ মিনিট |
| জোহর | ১২: ০৭ মিনিট | ০৪: ২৬ মিনিট |
| আসর | ০৪: ২৭ মিনিট | ০৬: ০৯ মিনিট |
| মাগরিব | ০৬: ১২ মিনিট | ০৭: ২৩ মিনিট |
| এশা | ০৭: ২৪ মিনিট | ০৪: ৪৫ মিনিট |
ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
যোগ করতে হবে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

সৌদি আরবে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছেন। এর ফলে এ বছর সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নেয়। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে তুরস্ক ও সিঙ্গাপুর ইতিমধ্যে তাদের দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।
৫ ঘণ্টা আগে
রমজান মাস মুমিনের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক প্রতিযোগিতার ময়দান। দেখতে দেখতে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলছে। রমজানের এই অন্তিম মুহূর্তে আমাদের করণীয় এবং আমলগুলো কী হওয়া উচিত, তা জানা অত্যন্ত জরুরি।
১৫ ঘণ্টা আগে
সকালটা ছিল অন্য সব দিনের মতোই শান্ত আর স্নিগ্ধ। মদিনার আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়তেই যেন এক বিষাদের সুর নেমে এল। আজ একজন সাহাবি ইন্তেকাল করেছেন। মদিনার প্রতিটি অলি-গলিতে শোকের ছায়া, কারণ তিনি ছিলেন সবার প্রিয়। নাম তাঁর আবু সাঈদ (রা.)। তিনি ছিলেন একজন ভালো মানুষ। তাঁর দয়ার হাত ছিল সবার জন্য উন্মুক্ত।
১৬ ঘণ্টা আগে