তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহিয়্যা অর্থ উপহার এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয় বলে এর নাম তাহিয়্যাতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ। মসজিদে প্রবেশের আদবস্বরূপ দুই রাকাত নামাজ আদায় করা খুবই সওয়াবের কাজ।
লক্ষ করে দেখা যায়, মসজিদে প্রবেশের পর জামাত শুরু হতে আরও চার-পাঁচ মিনিট বাকি থাকলে আমরা বসে অপেক্ষা করতে থাকি। এ সময় দুই রাকাত নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত বলে গৃহীত। মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সালাত আদায় না করে যেন না বসে।’ অন্য বর্ণনা মতে, ‘সে যেন বসার আগে দুই রাকাত সালাত আদায় করে নেয়।’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
হজরত জাবির ইবন আবদুল্লাহ (রা.) বলেন, ‘কোনো জুমার দিনে মহানবী (সা.) খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এল। তিনি তাকে বললেন, ‘হে অমুক! তুমি কি সালাত আদায় করেছ?’ সে বলল, ‘না।’ তিনি বললেন, ‘ওঠো, সালাত আদায় করে নাও।’ (সহিহ বুখারি)
আবু কাতাদা (রা.) বলেন, ‘আমি মসজিদে গেলাম, যখন মহানবী (সা.) সাহাবিদের সঙ্গে বসে ছিলেন। আমিও তাঁদের সঙ্গে বসে পড়লাম। মহানবী (সা.) আমাকে বললেন, ‘কিসে তোমাকে দুই রাকাত সালাত আদায় থেকে বিরত রেখেছে?’ আমি বললাম, ‘লোকেরাও বসে আছে তাই আমিও বসে পড়লাম।’ তখন তিনি বললেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন দুই রাকাত সালাত আদায়ের আগে বসবে না।’ (সহিহ মুসলিম)

‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
৬ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
মানুষের জীবনে সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। বিভিন্ন সময়ে আমরা প্রাণঘাতী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই। এসব কঠিন রোগ ও ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তিনিই মানুষকে রোগ থেকে আরোগ্য ও মুক্তি দিতে পারেন।
২ দিন আগে