
মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বাজার। প্রয়োজন মেটাতে, জীবিকা উপার্জন করতে কিংবা নিত্যপণ্য কিনতে প্রতিদিন অসংখ্য মানুষ বাজারে যাতায়াত করেন। বাজারে প্রবেশের সময় নবীজি (সা.) একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, যা পাঠ করলে মানুষ বিপুল সওয়াবের অধিকারী হতে পারে।
দোয়াটি হলো—‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া য়ুমিতু, ওয়া হুয়া হাইয়্যুন লা য়ামুতু, বিইয়াদিহিল খাইরু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’
অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। সব কল্যাণ তাঁর হাতেই এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’ দোয়াটির বিশুদ্ধ উচ্চারণ আলেমদের থেকে শিখে নিতে হবে।
হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য এক লাখ নেকি লিখবেন, এক লাখ গুনাহ মাফ করবেন এবং তার মর্যাদা এক লাখ স্তর বৃদ্ধি করবেন।’ (জামে তিরমিজি: ৩৪২৮)। অন্য বর্ণনায় এসেছে, ‘আল্লাহ তার জন্য এক লাখ নেকি লিখবেন, এক লাখ গুনাহ মাফ করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন।’ (সুনানে ইবনে মাজাহ: ২২৩৫)
বাজারকে সাধারণত দুনিয়াবি ব্যস্ততা, লাভ-লোকসান, প্রতারণা, হইচই ও গাফিলতির স্থান হিসেবে বিবেচনা করা হয়। অনেক সময় মানুষ সেখানে গিয়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। তাই এমন পরিবেশে আল্লাহকে স্মরণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই দোয়ার মাধ্যমে একজন মুমিন বাজারে প্রবেশ করেও নিজের অন্তরকে আল্লাহমুখী রাখতে পারে।
আজকের যুগে বাজার কেবল হাট কিংবা মার্কেটেই সীমাবদ্ধ নয়, শপিং মল, সুপারশপ কিংবা ব্যবসাকেন্দ্র—সবই বাজারের অন্তর্ভুক্ত। তাই যেখানেই কেনাকাটা বা বেচাকেনার পরিবেশে প্রবেশ করা হবে, সেখানেই এই দোয়া পাঠ করা যেতে পারে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
৯ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১০ ঘণ্টা আগে
তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহিয়্যা অর্থ উপহার এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয় বলে এর নাম তাহিয়্যাতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ।
২১ ঘণ্টা আগে