মৌলিকভাবে সোনা-রুপা ছাড়া অন্য কোনো খনিজ সম্পদ বা অলংকারে জাকাত ফরজ নয়। এই নীতির আলোকে ডায়মন্ডসহ অন্যান্য মণি-মুক্তা ও অলংকারের জন্য জাকাত ফরজ হয় না। তবে এসব অলংকার ব্যবসার উদ্দেশ্যে কেনা হলে জাকাত দিতে হবে। ইমাম নববি (রহ.) বলেন, ‘সোনা-রুপা ছাড়া অন্যান্য অলংকার যেমন ইয়াকুত, ফিরুজ ও মারজান পাথরে জাকাত ওয়াজিব নয়।’ (দুররুল মুখতার: ২ / ৩৪) ফতোয়ায়ে আলমগিরিতে বলা হয়েছে, ‘ইয়াকুত, মুক্তা, জহরতে জাকাত দিতে হবে না—তা অলংকার হিসেবে থাকলেও। তবে ব্যবসার জন্য হলে দিতে হবে।’ (ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৮০)
তবে একালে বেশির ভাগ মানুষ সম্পদ রক্ষায় এবং কর থেকে বাঁচতে নগদ টাকার বদলে হীরা-জহরত জমা রাখেন। এই দৃষ্টিকোণ থেকে হীরা-জহরত অর্জন করা তাঁদের আসল উদ্দেশ্য নয়, বরং সম্পদের সুরক্ষাই তাঁদের মূল উদ্দেশ্য। তাই অনেক ফকিহর মত হলো, এমন উদ্দেশ্য নিয়ে ডায়মন্ডসহ অন্যান্য অলংকার কিনলে তাতে জাকাত দিতে হবে।
তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো, জাকাত ওয়াজিব হবে না। কারণ জাকাত ইবাদতের অন্তর্ভুক্ত এবং জাকাতের সম্পদ ও পরিমাণ কোরআন-হাদিস থেকে নির্ধারিত, তাই তাতে কিয়াস ও ইজতিহাদ করে নতুন বিষয় বের করার সুযোগ নেই। সুতরাং ব্যবসায়ের উদ্দেশ্য ছাড়া ডায়মন্ড কিনলে জাকাত ওয়াজিব হবে না। এটিই অধিকাংশ ফকিহর মত।
তবে মতভেদপূর্ণ বিষয় হওয়ায় কেউ যদি সতর্কতা অবলম্বন করতে এবং মতভেদ থেকে বাঁচতে এসব সম্পদেরও জাকাত আদায় করে দেন, তা অধিক সওয়াবের কারণ হবে। (জদিদ ফিকহি মাসায়েল: ১ / ১৪১)

শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে ২০ মার্চ (শুক্রবার)।
৫ ঘণ্টা আগে
ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হলো ঐতিহাসিক বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির ১৭ রমজান মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা এক হাজার সুসজ্জিত কাফির বাহিনীর বিরুদ্ধে অভাবনীয় বিজয় লাভ করেন। এই যুদ্ধে ৭০ জন কাফির নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়।
১৫ ঘণ্টা আগে
ইমাম আজ-জাহাবি (রহ.) কে ছিলেন? তাঁর বিখ্যাত বই 'সিয়ারু আলামিন নুবালা' এবং হাদিস ও রিজাল শাস্ত্রে তাঁর অভাবনীয় অবদান সম্পর্কে বিস্তারিত জানুন।
১৫ ঘণ্টা আগে
মদিনার উত্তপ্ত মরুভূমি। মক্কার কুরাইশদের অন্যায় আর অত্যাচারের জবাব দিতে বদর প্রান্তরে মুখোমুখি হয়েছে হক আর বাতিল। একপাশে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র সুসজ্জিত বাহিনী, অন্যপাশে মাত্র ৩১৩ জন অল্পপ্রাণ মুসলিম। কিন্তু সেই মুসলিম বাহিনীর ভিড়ে লুকিয়ে ছিল দুই সাহসী কিশোর—মুআজ ও মুআওয়িজ।
১৬ ঘণ্টা আগে