যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। তবে এ দাবি উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক খবরে বলেছে, ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে আইআরজিসি।
তবে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘গতকাল বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সত্য নয় এবং একটি গুজব।’

কুর্দিদের অধিকাংশই সুন্নি মুসলিম। তবে এই জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এ ছাড়া তাদের মধ্যে ভাষার বিভিন্ন উপভাষার প্রচলন রয়েছে। পশ্চিম ইরানের কুর্দি অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসন বা স্বাধীনতা এবং অধিকতর নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন করে
১ ঘণ্টা আগে
আজ থেকে ৩০ বছর আগেই ১৯৯৪ সালে প্রয়াত হয়েছেন বলকান অঞ্চলের রহস্যময় অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর একটি পুরোনো ভবিষ্যদ্বাণী আবারও নতুন করে আলোচনায় এসেছে। তাঁর ভবিষ্যদ্বাণী বলছে, ২০২৬ সাল তথা চলতি বছরই বিশ্ব রাজনীতি বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে।
১ ঘণ্টা আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র সাইপ্রাসের সুরক্ষায় একাধিক ইউরোপীয় দেশ তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
২০০০ সালে প্রকাশিত উইকিলিকসের শেষের দিককার কিছু নথি অনুযায়ী, মোজতবা খামেনি লন্ডনের ওয়েলিংটন ও ক্রোমওয়েল হাসপাতালে অন্তত চারবার চিকিৎসা নেন। তাঁর স্ত্রীর গর্ভধারণে জটিলতা দেখা দেওয়ায় একবার তিনি টানা দুই মাস ক্লিনিকে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে