
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেছেন তিনি। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বুশ এমনটি বলেন।
সাক্ষাৎকারে বুশ বলেন, ‘মার্কিন সেনা প্রত্যাহারের কারণে আফগান নারীদের অবর্ণনীয় ক্ষতি হবে। এটি একটি ভুল সিদ্ধান্ত। তালেবানদের হাতে নিষ্ঠুরভাবে জবাই হবে আফগানিস্তানের বেসামরিক নাগরিকেরা। এ জন্যই তাদের সেখানে রেখে আসা হচ্ছে। এতে আমার হৃদয় ভেঙে গেছে।’
২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর মার্কিন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো হয়। জর্জ ডব্লিউ বুশের বিশ্বাস জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও তাঁর মতোই ভাবছেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো গত মে মাসের শুরু থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই যুক্তরাষ্ট্রের সব সেনা আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হবে।
জানা গেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার আর ন্যাটোর সাড়ে ৭ হাজার সেনা মোতায়েন ছিল। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে দেখছে সশস্ত্রগোষ্ঠী তালেবান।

নিজের আন্দোলনের পথ সম্পূর্ণ অহিংস হবে বলে বারবার দাবি করলেও, এবার নিজেই সহিংসতার শিকার হলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। আজ সোমবার ভারতের রাজস্থানের জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দুজন ব্যক্তি তাঁকে টানা চড়-থাপ্পড় ও মারধর করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
২ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩ ঘণ্টা আগে