
আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকেই ইতালির ভেনিসে শুরু হলো বিশ্বের অন্যতম ধনী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিয়ের আনুষ্ঠানিকতা। শনিবার একটি নৈশভোজের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শেষ হবে। আলোচিত এই বিয়েতে অংশ নিতে ভেনিসে এখন বিশ্বের নামী-দামি তারকা ও ব্যক্তিত্বদের হাট বসেছে।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, বেজোসের হবু স্ত্রী শুধু একজন প্রেমিকাই নন—তিনি নিজ গুণে বহু পরিচয়ে উজ্জ্বল। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্ম ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা সানচেজ মূলত সম্প্রচার সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এল কামিনো কলেজে পড়ার সময় তিনি ‘ওয়েন্ডি সানচেজ’ নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন।
কর্মজীবনের শুরুতে তিনি অ্যারিজোনার কেটিভিকে টিভিতে কাজ করেন। পরে এক্সট্রা, গুড ডে এলএ এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স’-এ সঞ্চালনা করেন। কিন্তু ৪০ বছর বয়সে তিনি হেলিকপ্টার চালনার লাইসেন্স অর্জন করেন। মূলত তিনি তাঁর পাইলট বাবার কাছ থেকেই এটি অর্জনের জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ব্ল্যাক অপস অ্যাভিয়েশন’। এটি যুক্তরাষ্ট্রের প্রথম নারী মালিকানাধীন আকাশ চিত্র প্রযোজনা সংস্থা, যা ক্রিস্টোফার নোলানের ‘ডানকির্ক’ ছবিতে সহায়তা করেছিল।
সানচেজ বর্তমানে বেজোস আর্থ ফান্ডের ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফান্ড জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, প্রকৃতি সংরক্ষণ এবং শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান করে।
২০২৫ সালে বেজোসের সংস্থা ব্লু অরিজিনের এনএস-৩১ রকেটে করে ছয় নারী সহযাত্রী নিয়ে মহাকাশের কিনারায় ১০ মিনিটের যাত্রায় অংশ নেন সানচেজ। তিনি নিজেই এই মিশনের সদস্যদের নির্বাচন করেন। এঁদের মধ্যে ছিলেন সাংবাদিক গেইল কিং, গায়িকা কেটি পেরি এবং গবেষক ও ধর্ষণ থেকে বেঁচে যাওয়া অ্যামান্ডা নুগুয়েন। এই মহাকাশযাত্রার পোশাক ডিজাইনেও তিনি একটি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন।
মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখা যাচ্ছিল—এই প্রসঙ্গে সানচেজ বলেছিলেন, ‘পৃথিবীকে খুব শান্ত মনে হচ্ছিল। মনে হচ্ছিল, আমরা সবাই এক সাথে এই গ্রহে আছি।’
২০২৪ সালে তিনি ‘দ্য ফ্লাই হু ফ্লিউ টু স্পেস’ শিরোনামে একটি শিশুতোষ বইও লেখেন। এটিতে মূলত একটি মাছির মহাকাশ ভ্রমণের মাধ্যমে পৃথিবীকে ভালোবাসার বার্তা উঠে আসে। বইটি ইংরেজি ও স্প্যানিশ দুই ভাষায় প্রকাশিত হয়।
আগের সংসার ও প্রেম থেকে সানচেজের তিন সন্তান রয়েছে। সাবেক এনএফএল খেলোয়াড় টনি গঞ্জালেসের সঙ্গে পুত্র নিকো এবং সাবেক স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে ছেলে ইভান ও মেয়ে এল্লা। ২০১৯ সালে বেজোস ও সানচেজ তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে আনেন এবং ২০২৩ সালের মে মাসে তাঁদের বাগদান হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে