যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার বলেছেন যে, মার্কিন রাজ্যগুলোর উচিত গর্ভপাত আইনের বিষয়ে ইতিবাচক হওয়া। আগামী নভেম্বরের নির্বাচন মাথায় রেখে মধ্যপন্থী অবস্থান বেছে নিয়ে ট্রাম্প বলেন, গর্ভপাত বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব তোলা উচিত হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন যে, তিনি ধর্ষণ, অজাচার এবং মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যতিক্রম নিয়মকে সমর্থন করেন।
গর্ভাবস্থায় ভ্রূণের বয়স কয়েক সপ্তাহের বেশি হলে গর্ভপাত নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের জাতীয় নিষেধাজ্ঞা দেওয়াকে সমর্থন করেননি ট্রাম্প। তবে তার বেশ কিছু ধর্মীয় ও রক্ষণশীল সমর্থক আশা করেছিলেন যে, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে গর্ভপাতের বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞা দেওয়া হবে।
ট্রাম্প এর আগে ১৫ সপ্তাহের গর্ভাবস্থার পর গর্ভপাতে নিষেধাজ্ঞায় সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে বলেছিলেন যে, ২০২২ সালে সুপ্রিম কোর্টের যে রায়ে প্রায় ৫০ বছরের পুরোনো গর্ভপাতের অধিকার বাতিল করা হয়েছিল সেই রায়ের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক বিবেচনাগুলোই অগ্রাধিকার পেয়েছে।
ভিডিওতে ট্রাম্প বলেছেন, ‘হৃদয়ের কথা শুনুন। তবে আমাদের অবশ্যই জিততে হবে।’
রাজনৈতিকভাবে ট্রাম্পের এই মধ্যমপন্থী বিবৃতিকে ঘিরে সমালোচনা করছে অনেকেই। গর্ভপাতের অধিকারের পক্ষে থাকা বামঘেঁষা ডেমোক্র্যাট এবং গর্ভপাত বিরোধী ডানপন্থীরাও ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রে ২৪ থেকে ২৮ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অধিকার রক্ষা করতে ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল ঐতিহাসিক ‘রো বনাম ওয়েড’ রায়। পরে ২০২২ সালে ট্রাম্প সুপ্রিম কোর্টের তিন বিচারপতিকে মনোনীত করেছিলেন, যারা ‘রো বনাম ওয়েড’ রায়কে বাতিল করার জন্য ভোট দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘রো বনাম ওয়েড রায়ের বিরুদ্ধে এই ৫০ বছরের যুদ্ধ বিষয়টিকে ফেডারেল সরকারের হাত থেকে বের করে এনে প্রতিটি রাজ্যের মানুষের হৃদয়, মন এবং ভোটে নিয়ে এসেছে। এখন সঠিক কাজটি করা নির্ভর করছে রাজ্যগুলোর ওপর।’

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৮ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে