
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন।
যদিও এটি কোনো দাপ্তরিক পরিকল্পনা কি না তা স্পষ্ট নয়, তবে ভেনেজুয়েলায় সাম্প্রতিক সফল অভিযানের পর ট্রাম্পের এমন মন্তব্যকে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য এক অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজে একজন কিউবান-আমেরিকান অভিবাসী দম্পতির সন্তান এবং কিউবার সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার কড়া সমালোচক। ট্রাম্প প্রশাসনে তাঁর ক্রমবর্ধমান ক্ষমতার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কৌতুক করে তাঁকে ‘কিউবার হবু প্রেসিডেন্ট’ বা ‘ইরানের শাহ’ হিসেবে মিম বানাচ্ছেন। ট্রাম্প সেই রসিকতাকেই উসকে দিয়ে ‘সাউন্ডস গুড টু মি’ বলায় কিউবান সরকারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর থেকেই কিউবাকে টার্গেট করছেন ট্রাম্প। তাঁর দাবি, কিউবা এত দিন ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভর করে টিকে ছিল, যা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প কিউবা সরকারকে সতর্ক করে বলেন, ‘দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে এসো। ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না।’

ট্রাম্প আরও দাবি করেন, মাদুরোকে ধরার অভিযানে নিরাপত্তা কাজে নিয়োজিত ৩২ জন কিউবান সদস্য নিহত হয়েছেন। তিনি কিউবান বাহিনীকে ‘দস্যু ও চাঁদাবাজ’ হিসেবে অভিহিত করে বলেন, ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনী রয়েছে।
তবে শুধু কিউবা নয়, কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপরও চরম ক্ষুব্ধ ট্রাম্প। গত সপ্তাহে তিনি কলম্বিয়াকে ‘অসুস্থ মানুষের দেশ’ এবং পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি কলম্বিয়ায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবেও ট্রাম্প তাঁর সিগনেচার টিউন ‘সাউন্ডস গুড টু মি’ ব্যবহার করে ইতিবাচক ইঙ্গিত দেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে