
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেন। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছে অন্তত ৪৩ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলে অন্তত ৩৫ লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটাগরি-৪এর এই ঘূর্ণিঝড় স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ভূভাগে প্রবেশ করে। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিপুল পরিমাণ বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেশ কয়েকটি সড়ক। একটি পরিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানায়, ঘরবাড়ি ভেসে যাওয়ায় সাঁতার কেটে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে বের হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, ছয় ঘণ্টার মধ্যে হেলেন হারিকেনে রূপ নেয়। ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্য, হেলেনের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কোথাও কোথাও ১৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। সেসব জায়গায় ৫০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।
যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে শক্তির বিবেচনায় হেলেন ১৪তম। এই ঘূর্ণিঝড়ের কারণে স্থলভাগেই ঘণ্টায় ৪২০ মাইল গতিতে বাতাস বয়ে গেছে। এর আগে ২০১৭ সালে হারিকেন আইডা এবং ১৯৯৬ সালে হারিকেন ওপালের সময় ঘণ্টায় ৪৬০ মাইল গতিতে বাতাস বইতে দেখা গেছে।
হারিকেন হেলেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার বিস্তীর্ণ এলাকায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে।
ফ্লোরিডার পাইনলাস কাউন্টিতেই মারা গেছেন অন্তত পাঁচজন। কাউন্টির শেরিফ বব গুয়েলতিয়েরি এ তথ্য জানান। অন্যদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, গাড়ির ওপর সড়ক নির্দেশক বোর্ড পড়ে একজন এবং ঘরের ওপর গাছ পড়ে আরও একজন মারা গেছেন।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে