
রাষ্ট্রের গোপনীয় নথি নিজ বাড়িতে নিয়ে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বছরে। যুক্তরাষ্ট্রের একটি আদালত আজ শুক্রবার নতুন এই তারিখ নির্ধারণ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক্ট আদালতের জজ অ্যালিন ক্যানন জানিয়েছেন—ট্রাম্পের রাষ্ট্রীয় নথি গোপন করার মামলার পরবর্তী শুনানি বা বিচারের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৪ সালের ২০ মে।
অ্যালিন ক্যানন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে ট্রাম্পের এই ফৌজদারি মামলার বিচারের ঘোষণা দিয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার এক শুনানিতে মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের পক্ষে ফেডারেল কৌঁসুলিরা বিচারকের মামলার শুনানির জন্য নতুন তারিখ হিসেবে চলতি বছরের ডিসেম্বরকে নির্ধারণের জন্য আবেদন জানান। জবাবে ট্রাম্পের আইনজীবীরা বলেন, এখনই তারিখ নির্ধারণের প্রয়োজন নেই। পরে বিচারক প্রাথমিকভাবে মামলার শুনানির জন্য চলতি বছরের ১৪ আগস্টকে নির্ধারিত করেন।
পরে উভয়পক্ষের আইনজীবীদের বিরোধিতায় বিচারক নতুন তারিখ হিসেবে আগামী বছরের ২০ মে নির্ধারণ করেন।
আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে