ঢাকা: উহান ল্যাবের তিন কর্মীর মেডিকেল রিপোর্ট প্রকাশের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উহান ল্যাবের নয় গবেষণা কর্মীর মেডিকেল রিপোর্ট প্রকাশ করা জরুরি। তাহলে তাঁদের অসুস্থতা কোভিডের কারণে হয়েছিল কি–না এবং উহান ল্যাব থেকেই করোনা বিশ্বে ছড়িয়েছিল কি–না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে।
অ্যান্থনি ফাউসি বলেন, ২০১৯ সালে উহান ল্যাবের যে তিনজন গুরুতর অসুস্থ হয়েছিলেন তাঁদের মেডিকেল রিপোর্ট আমি দেখতে চাই। তাঁরা কি সত্যিই অসুস্থ হয়েছিলেন কি–না বা তাঁদের অসুস্থতার কারণ কী, এটা জানা দরকার।
চীনের উহানে অবস্থিত ভাইরোলোজি ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে কি–না এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এখনো তদন্ত করছে। ২০১৯ সালে প্রথম করোনাভাইরাস শনাক্ত ঘোষণার মাসখানেক আগেই উহান ল্যাবের কয়েকজন কর্মী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ল্যাব কর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন। ফলে অনেকেরই সন্দেহ, এই ল্যাব থেকেই নভেল করোনাভাইরাস বাইরে ছড়িয়ে পড়ে থাকতে পারে।
তবে শুরু থেকেই উহান ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি অস্বীকার করে আসছে চীন। তাঁরা বলছেন, উহানের আগেই করোনা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পরে আমদানি করা ফ্রোজেন ফুড অথবা বন্যপ্রাণী থেকে এটি উহানে ছড়িয়ে পড়তে পারে।
অবশ্য ফাউসি এখনো বিশ্বাস করেন, নভেল করোনাভাইরাস কোনো স্তন্যপায়ী প্রাণী থেকেই মানুষে সংক্রমণ ঘটিয়েছে। তাঁর মতে, ওই ল্যাব গবেষকেরা যদি কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাঁরা বাইরের কোনো আক্রান্ত দলের মাধ্যমেই সংক্রমণের শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে