
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত এবং সেই পরিস্থিতিতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। শুল্ক আরোপের হুমকি দিয়েই তিনি দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করান।
মঙ্গলবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মীমাংসা করেছি। এর মধ্যে অন্তত ছয়টি শুল্কের কারণে মিটেছে। আমি বলেছিলাম, তোমরা যদি এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব। আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
তিনি আরও বলেন, ‘ওরা বলেছিল, এর সঙ্গে শুল্কের কী সম্পর্ক? আমি বলেছিলাম, তোমাদের ওপর শুল্ক বসানো হবে। যেমন—ভারত ও পাকিস্তান। আমার মতে, এটা পারমাণবিক যুদ্ধে রূপ নিত। তারা সত্যিই এমন বিধ্বংসী লড়াইয়ে নেমেছিল। ১০টি বিমান ভূপাতিত হয়েছিল।’
ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন—‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের লড়াই থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।’ ট্রাম্পের ভাষায়, ‘তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যাচ্ছিল। শুল্কের হুমকি না দিলে এটা থামত না।’
গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পর থেকে তিনি ৮০ বারেরও বেশি একই দাবি করেছেন যে তাঁর হস্তক্ষেপেই দুই প্রতিবেশী দেশের সংঘাত থেমেছে।
তবে ভারত সরকার বরাবরই তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতার দাবি অস্বীকার করে আসছে।
ভারত গত বছরের ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায়। পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এর আগে ওই বছরের ২২ এপ্রিল পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জবাব হিসেবেই ভারত এই অভিযান চালায় বলে জানায় নয়াদিল্লি।
পরবর্তীকালে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রায় তিন ধরে চলে উভয় দেশের সংঘাত। ট্রাম্পের দাবি, সেই সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত। তবে এ বিষয়ে ভারত বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৭ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে