মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে নতুন করে আরও ছয়টি গোপন নথি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেনের বাসভবনে তল্লাশি চালিয়ে নথিগুলো উদ্ধার করে বিচার বিভাগ। প্রেসিডেন্টের একজন আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেন, নতুন করে যেসব নথি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত জো বাইডেন যখন ডেলাওয়ারের সিনেটর ছিলেন, সে সময়কার কিছু নথি রয়েছে। এ ছাড়া যখন তিনি ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনকার কিছু নথি রয়েছে। এর মধ্যে কিছু বাইডেন নিজ হাতে লিখেছিলেন।
বব বাউয়ার আরও জানান, সব মিলিয়ে প্রায় ১৩ ঘণ্টা ধরে বাইডেনের বাড়িতে তল্লাশি চালান মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা। তল্লাশির সময় জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন উপস্থিত ছিলেন না।
তবে উইলমিংটনের বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তাব প্রেসিডেন্ট নিজেই দিয়েছিলেন বলে জানিয়েছেন বব বাওয়ার। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেন বাড়িতে যেসব কাজ করেছেন তার কোনো নথি এখনো রয়ে গেছে কি না, তা ভালো করে তল্লাশি চালিয়ে খুঁজে বের করতেই বাইডেন এ প্রস্তাব দেন।
সম্প্রতি কয়েক দফায় বাইডেনের নিজ বাড়ি ও ব্যক্তিগত অফিস থেকে দুই দফায় গোপনীয় নথি উদ্ধার করা হয়। সেসব নথি ইতিমধ্যে দেশটির জাতীয় সংগ্রহশালায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে ব্যক্তিগত অফিস ও বাড়িতে গোপন নথি খুঁজে পাওয়ার ব্যাপার মধ্যবর্তী নির্বাচনের আগে জনসম্মুখে প্রকাশ না করা নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই বলে মন্তব্য করেছেন জো বাইডেন। বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হবে বলে বিশ্বাস করেন তিনি।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে