বিল গেটস ও মেলিন্ডার দীর্ঘ ২৭ বছরের সংসারজীবনের ইতি ঘটল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন।
আদালত বিচ্ছেদের চুক্তি অনুযায়ী বিল গেটস ও মেলিন্ডাকে সম্পত্তি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিচ্ছেদের চুক্তিতে সম্পদ কীভাবে ভাগ করা হয়েছে তা এখনো গোপন রয়েছে।
গত মে মাসের ৩ তারিখ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। পরে একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো।
১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তাঁরা প্রণয়ে জড়ান। সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়। তাঁদের এই ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।
এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তাঁরা দুজনই এর যৌথ পরিচালক। বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।
সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠন।
বিল গেটস ও মেলিন্ডা জানিয়েছেন, যদি দুই বছর পর তাঁরা মনে করেন যে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াবেন। বিল গেটস মেলিন্ডা থেকে সেই ফাউন্ডেশন কিনে নেবেন এবং সেই অর্থ দিয়ে মেলিন্ডা আলাদা দাতব্য সংস্থা গড়ে তুলবেন ।
উল্লেখ্য, বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে