
বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস নিশ্চিত করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, রোববার এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ৬৪ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে টাইগার উডস লিখেছেন, ‘ভালোবাসা বাতাসে ভাসছে। আর তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর! আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।’
ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। সাবেক এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। টাইগার উডসের সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে একই স্কুলে পড়ছেন কাই ট্রাম্প। সম্প্রতি কাই ও চার্লি একটি গলফ টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন।
আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই গসিপ ম্যাগাজিনগুলোতে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। উডস সম্প্রতি জানিয়েছিলেন, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে খেলতে পারবেন না।
সাধারণত নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস। কিন্তু হঠাৎ করে সম্পর্কের বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন, তা স্পষ্ট নয়। তবে এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেবার তিনি ও স্কি তারকা লিন্ডসে ভন একসঙ্গে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস বলেছিলেন, তারা পাপারাজ্জিদের ধাওয়া থেকে রেহাই পেতে এবং নিজেদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে সম্পর্কটির কথা ফাঁস করে দিয়েছেন।
উডসের সন্তান স্যাম ও চার্লি তাঁর সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের গর্ভে জন্ম নিয়েছিলেন। ২০১০ সালে পরকীয়ার কারণে টাইগার উডসকে তালাক দিয়েছিলেন এলিন। লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কের পর উডসের জীবনে আসেন এরিকা হারম্যান নামে আরেক নারী। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এরিকার সঙ্গে সম্পর্কে ছিলেন উডস, যা শেষ পর্যন্ত আইনি জটিলতায় রূপ নেয়।
উল্লেখ্য, টাইগার উডস এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক বার গলফ খেলেছেন। ২০১৯ সালে ট্রাম্প তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন উডস। সে সময় তাঁরা সৌদি আরবের সহায়তায় পরিচালিত এলআইভি গলফ টুর্নামেন্টের প্রভাব নিয়ে আলোচনা করেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে