মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২১ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
পুলিশ জানায়, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ১৩০ কিলোমিটার দূরে রেনালা খুর্দ ওকারার বাসিন্দা সিদ্রা স্থানীয় পোশাকের ব্র্যান্ডের জন্য মডেলিং করেন। পাশাপাশি তাঁর পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফয়সালাবাদ শহরের থিয়েটারে নাচতেন।
‘পারিবারিক পরম্পরার বিরুদ্ধে’ হওয়ায় সিদ্রাকে তাঁর বাবা–মা মডেলিং ছাড়তে বললেও তিনি তা শোনেননি।
পুলিশ জানায়, ঈদ উদ্যাপন করতে ফয়সালাবাদ থেকে বাড়িতে এসেছিলেন সিদ্রা। গত বৃহস্পতিবার বাবা-মা ও ভাই হামজার সঙ্গে পেশার শালীনতার ইস্যুতে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় তাঁকে লাঠিপেটা করা হয়। পরে তাঁর ভাই তাঁকে গুলি করে হত্যা করেন।
এই ঘটনায় একটি মামলা দায়ের কর হয়েছে। পুলিশ জানিয়েছে, সিদ্রার ভাই হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দোষ স্বীকার করে নিয়েছেন।
পুলিশ কর্মকর্তা ফ্রাজ হামিদ বলেন, হামজা তাঁর মোবাইল ফোনে বোনের নাচ দেখে ক্ষুব্ধ হন। একজন আত্মীয় তাঁকে ওই ভিডিওটি পাঠিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে