জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিধ্বস্ত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদেরও দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ সময় আজ রোববার রাত ৯টার পর বিবিসি জানিয়েছে, গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক ধরনের অচলাবস্থার মধ্যে ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধবিরতির পক্ষে সবাইকে সম্মত করতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এবার কোনো ভেটো না দিয়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির এই পদক্ষেপ মিত্র ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান মতবিরোধের ইঙ্গিত দেয়।
গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে এর আগে ওয়াশিংটন ইসরায়েলের সমালোচনা করেছে। সেখানে চলমান সংঘাতে ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণে ৩২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে মানুষ বেশির ভাগই নারী ও শিশু।
গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও সুযোগ করে দেওয়ার জন্যও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে জাতিসংঘ। বোমায় বিধ্বস্ত পুরো জনপদটিতে এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজায় সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘও।
গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর চলমান সংঘাতের সূত্রপাত হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে