
বিশ্ববাজারে এক বছরের বেশি সময় ধরে সোনার দামে আগুন ধরেছে। দিন দিন সে আগুনের উত্তাপ বাড়ছে। তার প্রভাব পড়ছে দেশে দেশে, অর্থনীতিতে লাগছে বড় ধাক্কা। তবে সংযুক্ত আরব আমিরাতসহ সোনার খনিতে সমৃদ্ধ আরব দেশগুলোর পরিস্থিতি যেন উল্টো। কিছুদিন আগেই সৌদি আরবে নতুন সোনার খনি পাওয়া গেছে। আর এবার আরব আমিরাত কর্তৃপক্ষ দুবাইয়ে সোনার সড়ক তৈরির পরিকল্পনার কথা জানাল।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ের সড়কটি হবে বিশ্বের প্রথম সোনার সড়ক। তবে কীভাবে সড়কটি নির্মাণ করা হবে, কতটুকু সোনা ব্যবহার হবে নির্মাণে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তারা বলছে, এ বিষয়ে পরে জানানো হবে।
দুবাইয়ের আবাসন কোম্পানি ইথরা দুবাই সম্প্রতি সেখানে একটি ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ উদ্বোধন করেছে। ওই অনুষ্ঠানেই সোনার সড়ক নির্মাণের ঘোষণা এসেছে।

খালিজ টাইমস জানায়, ২০২৪-২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫ হাজার ৩৪১ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৫২ হাজার ২৭৫ কোটি টাকা) সোনা রপ্তানি করেছে। তাদের কাছ থেকে সিংহভাগ সোনা কিনেছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং, তুরস্কসহ কয়েকটি দেশ।
দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টকে বলা হচ্ছে আমিরাতের ‘স্বর্ণালংকারের নতুন ঠিকানা’। এখানে সোনানির্মিত বিভিন্ন জিনিস ও স্বর্ণালংকার পাওয়া যাবে। এখানে ক্রেতারা খুচরা, পাইকারি দরে যেমন কেনাকাটা করতে পারবেন, পাশাপাশি বিনিয়োগও করতে পারবেন। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধী, স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্যবসা খাতের ১ হাজারের বেশি বিক্রেতা রয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে