ইসরায়েল সম্প্রতি দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের দুই কমান্ডারকে হত্যা করেছে। এই ঘটনার পর কুদস ফোর্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইসরায়েলের দাবি, তারা কুদস ফোর্সের দ্বিতীয় শীর্ষ কমান্ডার বেহনাম শাহরিয়ারিকে ‘হত্যা’ করেছে। বেনহাম শাহরিয়ারি ইরান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সহযোগী গোষ্ঠীর কাছে অস্ত্র স্থানান্তর করতেন বলে জানা গেছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছিল, তারা কুদস ফোর্সের আরেক কমান্ডার সাঈদ ইজাদিকেও হত্যা করেছে। ইজাদির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। যুক্তরাজ্য সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাঈদ ইজাদি কুদস ফোর্সের প্যালেস্টাইন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কুদস ফোর্স কী?
কুদস ফোর্স (Jerusalem Force) হচ্ছে আইআরজিসির একটি বিশেষ শাখা, যাদের প্রধান দায়িত্ব হলো ইরানের বাইরে বিভিন্ন সশস্ত্র ও মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা এবং সমন্বয় রক্ষা। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই বাহিনী গঠন করা হয়। পুরো আইআরজিসি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল সরকারের শীর্ষ কর্মকর্তারা হামাস ও ইরানের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলা শুরু করেন। যদিও যুক্তরাষ্ট্র জানায়, ওই হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ তাদের হাতে নেই এবং ইরান ওই হামলার কথা জেনে ‘অবাক’ হয়েছিল। তারপরও তেহরানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই ইরানকে ‘পরোক্ষভাবে দায়ী’ মনে করে।
যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। পরের বছর, ২০২০ সালে কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সোলাইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। ১৯৯৮ সাল থেকে সোলাইমানি এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসরায়েল তাদের অভিযানে কুদস ফোর্সের নেতাদের নিশানা করছে। এর মাধ্যমে ইসরায়েল হয়তো ইঙ্গিত দিতে চাচ্ছে, তারা শুধু গাজা বা হিজবুল্লাহ নয়, বরং এই গোষ্ঠীগুলোর পেছনের রাষ্ট্রীয় শক্তিকেও লক্ষ্যবস্তু করছে। সাম্প্রতিক হামলা ও দুই কমান্ডারের হত্যাকাণ্ডকে কুদস ফোর্সের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে