ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল রোববার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই গুপ্তচর গত বছর ইস্ফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন।
অভিযুক্ত ব্যক্তিকে একটি পাশ্ববর্তী দেশ থেকে ধরে আনা হয়েছে বলেও জানিয়েছে ইরান। তবে তিনি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়টি নিশ্চিত নয়।
২০২৩ সালের ২৮ জানুয়ারি ইস্ফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছিল। তবে ওই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছিল ইরান এবং এরজন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছিল তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ওই সময় পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওই ড্রোন হামলার সঙ্গে জড়িত ছিল ইসরায়েল।
তবে এই ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে এবং তাঁর পরিচয় কি এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।
ইরানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, এই হামলা পরিকল্পনার প্রধান ক্রীড়ানককে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হননি এবং ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছিল বলেও দাবি করেছিল ইরান।
দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা বেশ পুরোনো। ইসলামি বিপ্লবের পর দেশটির ক্ষমতায় আসা গোষ্ঠী ইসরায়েলকে দেশ হিসেবেও স্বীকৃতি দেন না। ইসরায়েলকে ‘ইহুদিবাদী’ হিসেবে অভিহিত করেন তাঁরা।
অপরদিকে ইসরায়েল ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। আর এ কারণে প্রায়ই ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে তারা।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে