
গাজার অবরোধ ভাঙতে রওনা হওয়া ম্যাডলিন জাহাজের আরও ছয় মানবাধিকারকর্মী ইসরায়েল ছেড়েছেন। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আদালাহ নিশ্চিত করেছে এ তথ্য। যে ছয়জন ইসরায়েল ছেড়েছেন তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও। মুক্তি পাওয়া বাকি পাঁচজনের দুজন ফরাসি নাগরিক, একজন ব্রাজিলীয়, একজন জার্মান এবং একজনের নেদারল্যান্ডসের বাসিন্দা। আরও দুজন ফরাসি নাগরিক এখনো ইসরায়েলি হেফাজতে রয়েছে। আদালাহর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
আটকের পর মানবাধিকার কর্মীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলেছে আদালাহ। সংস্থাটি জানায়, আটকদের মধ্যে কয়েকজনকে নির্জন কক্ষে রাখা হয় এবং সবাইকে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হতে হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান একজন ফরাসি-ফিলিস্তিনি নাগরিক। এর আগে চলতি বছরই তাঁকে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে বাধা দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কারণ তিনি ইসরায়েলি দখলদারির প্রতিবাদে বয়কট আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জাহাজ অভিযানের গুরুত্বকে খাটো করে সেটিকে ‘সেলফি ইয়ট’ হিসেবে ব্যঙ্গ করেছিল। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে রিমা হাসানের একটি ছবি প্রকাশ করে, যেখানে তিনি একটি বিমানে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। এর মাধ্যমে ছয় আরোহীর ইসরায়েল ছাড়ার খবর নিশ্চিত হয়।
এর আগে মঙ্গলবার জাহাজটির আরও চার আরোহী ইসরায়েল ছাড়েন। তাঁদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং আল জাজিরা মুবারাশের প্রতিবেদক ওমর ফায়াদ।
‘ম্যাডলিন’ জাহাজ অভিযানে অংশ নেওয়া কর্মীরা ইসরায়েলের দীর্ঘস্থায়ী অবরোধের ফলে গাজা উপত্যকায় সৃষ্ট মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তারা শিশু খাদ্যসহ জীবন ধারণের অতি প্রয়োজনীয় কিছু সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা শুরু করেন তারা। গাজা উপকূলের কাছাকাছি পৌঁছালে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইসরায়েল। ইসরায়েলের এই প্রতিক্রিয়াকে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে