
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন। সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া অল্প কয়েকজনের একজন তিনি।
নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’-এর তথ্যমতে, গত ৮ জানুয়ারি কলেজ থেকে বের হয়ে একটি সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেন রুবিনা। ওই সময় খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করা হয়। গুলিবিদ্ধ রুবিনা ঘটনাস্থলেই মারা যান।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়—রুবিনার পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মারিভান শহরের বাসিন্দা এই কুর্দি তরুণীকে পেছন থেকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি সরাসরি তাঁর মাথায় লাগে।
রুবিনার পরিবার পশ্চিম ইরানের কেরমানশাহ থেকে তেহরানে গিয়ে বহু মরদেহের মধ্য থেকে তাঁর দেহ শনাক্ত করে। পরে নানা জটিলতা পেরিয়ে মরদেহটি কেরমানশাহে ফিরিয়ে নেওয়ার অনুমতি পান তাঁরা। তবে বাড়িতে পৌঁছানোর পর দেখা যায়, গোয়েন্দা বাহিনী তাঁদের বাড়ি ঘিরে রেখেছে এবং রুবিনার দাফনের অনুমতি দেওয়া হচ্ছে না।
মানবাধিকার সংগঠনটির দাবি, শেষ পর্যন্ত পরিবারকে কেরমানশাহ ও পার্শ্ববর্তী কামিয়ারান শহরের মধ্যবর্তী একটি সড়কের পাশে রুবিনার মরদেহ দাফন করতে বাধ্য করা হয়।
রুবিনার চাচা নেজার মিনুইই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘সে ছিল শক্ত মনের, সাহসী এক মেয়ে। তাকে নিয়ন্ত্রণ করা বা তার হয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।’ তিনি আরও বলেন, ‘যা সে সঠিক মনে করত, তার জন্য সে লড়াই করেছে। স্বাধীনতা ও নারীর অধিকারের জন্য সে ছিল তীব্রভাবে আগ্রহী।’
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’-এর হিসাব অনুযায়ী, ইরানে চলমান বিক্ষোভ ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৯০ জনই বিক্ষোভকারী। একই সময়ে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
রুবিনা আমিনিয়ানের মৃত্যুকে ইরানে চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের আরেকটি ভয়াবহ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
২৭ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩০ মিনিট আগে
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ডেভ ম্যাককরমিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না। গতকাল রোববার ট্রাম্পের দলের এই সিনেটর দেশটির সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের একটি...
১ ঘণ্টা আগে