
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশটি কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে—তা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা নানা দিক বিশ্লেষণ করছেন।
জেনেভাভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক এবং সমসাময়িক যুদ্ধবিশেষজ্ঞ জঁ-মার্ক রিক্লি আল জাজিরাকে বলেন, ‘ইরানের সামনে এখন সব ধরনের প্রতিক্রিয়ার বিকল্প খোলা। তবে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়ার কথা মাথায় রাখতে হবে।’
‘তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে, তবে মাঝারি ও দূর-পাল্লার ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে,’ বলেন রিক্লি। ‘তবে তাদের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো কার্যকর আছে, যেগুলোর সাহায্যে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা সম্ভব।’
জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল রিস্ক বিভাগের প্রধান রিক্লি আরো বলেন, ‘হরমুজ প্রণালীতে সাগর মাইন ও নৌকা চালিত ড্রোনের মাধ্যমে সামুদ্রিক চলাচল বন্ধ করে তেলের বাজারে ধাক্কা দেয়ার চেষ্টা করতে পারে ইরান।’
তিনি আরো বলেন, ‘ইরান তার আঞ্চলিক ‘প্রক্সি’ শক্তিগুলোকেও কাজে লাগাতে পারে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতিমধ্যে বলেছে তারা বাব আল-মানদেব প্রণালী ও লোহিত সাগর দিয়ে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজে হামলার জন্য প্রস্তুত।’
তবে রিক্লির মতে, ইরানের সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা হামলা। তাঁর ভাষায়, ‘আমরা দেখছি যুক্তরাষ্ট্র এবার অনেক বেশি সহিংস জবাব দিতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, গত দুই-তিন বছরে ইরানের কৌশলগত অবস্থান অনেক দুর্বল হয়ে পড়েছে। তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিগুলো বিপর্যস্ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে তারা এখন আগের চেয়ে অনেক দুর্বল অবস্থানে আছে।
এই প্রেক্ষাপটে ইরান চাইলেও সম্পূর্ণ সামরিক পাল্টা আঘাত নাও দিতে পারে, বরং কূটনৈতিক ও প্রতীকী প্রতিক্রিয়ার মাধ্যমে চাপ বাড়ানোর পথ বেছে নিতে পারে। তবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি, প্রক্সি হামলা বা আঞ্চলিক উত্তেজনার বৃদ্ধির আশঙ্কা এখনো রয়ে গেছে।

একেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। ইরানের মাত্র একটি ক্ষেপণাস্ত্র আটকাতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় ১১টি পর্যন্ত প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হচ্ছে, যার খরচ দাঁড়ায় প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে, প্রতিটি ‘থাড’ ইন্টারসেপ্টরের দাম ১ কোটি ২৭ লাখ ডলারের বেশি। এই আকাশচুম্বী খরচ দীর্ঘ
১ ঘণ্টা আগে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ চূড়ান্ত করা হয়ে গেছে, এখন কেবল ঘোষণা বাকি। এমনটাই জানিয়েছেন ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরা খারাজমি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
গত বছর নেপালে জেন-জি আন্দোলনে সরকার পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলছে ভোট গণনা। প্রাথমিকভাবে জানা গেছে, কাঠমান্ডুতে একটি আসন ইতিমধ্যেই জিতে নিয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। আরও কয়েকটি আসনে দলটি এগিয়ে আছে। কয়েক বছর আগেও যার অস্তিত্ব ছিল না, সেই রাজনৈতিক শক্তির জন্য
২ ঘণ্টা আগে
নেপালে পার্লামেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় সারা দেশে ৮৯টি আসনে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি—আরএসপি। অনানুষ্ঠানিকভাবে দলটি এরই মধ্যে একটি আসনে জয় নিশ্চিতও করে ফেলেছে। দলের আলোচিত প্রার্থী রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহও বিশাল ব্যবধানে এগিয়ে আছে।
৩ ঘণ্টা আগে