
ইরানের বিরুদ্ধে চলমান আকাশযুদ্ধের খরচ মার্কিন সরকার, কংগ্রেস সদস্য এবং দেশটির সাধারণ জনগণের জন্য এক বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের ব্যয় বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম সাত দিনেই টমাহক, থাড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো অত্যন্ত ব্যয়বহুল সমরাস্ত্র বিপুল পরিমাণে ব্যবহার করা হয়েছে। পেন্টাগন ইতিমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা অতি-ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলারের একটি বিশেষ সম্পূরক বাজেট প্রস্তাব তৈরি করেছে। যুদ্ধের তীব্রতা বা ‘বার্ন রেট’ অত্যধিক বেশি হওয়ায় সামরিক সরঞ্জামের ঘাটতি মেটাতে এই বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন দেখা দিয়েছে।
তবে মার্কিন কংগ্রেস আগে থেকেই দেশটির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এবং কেন্দ্রীয় ঋণের সুদ নিয়ে উদ্বেগের মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে নতুন করে আরও ৫ হাজার কোটি ডলারের এই বাজেট প্রস্তাব অনেক আইনপ্রণেতাকে দুশ্চিন্তায় ফেলেছে। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, যুদ্ধের এই বিশাল ব্যয়ভার অনুমোদনের ক্ষেত্রে কিছু সংসদ সদস্য দ্বিমত পোষণ করতে পারেন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। ইরানের মাত্র একটি ক্ষেপণাস্ত্র আটকাতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় ১১টি পর্যন্ত প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হচ্ছে, যার খরচ দাঁড়ায় প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে, প্রতিটি ‘থাড’ ইন্টারসেপ্টরের দাম ১ কোটি ২৭ লাখ ডলারের বেশি। এই আকাশচুম্বী খরচ দীর্ঘ মেয়াদে মার্কিন অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) সতর্ক করে জানিয়েছে, বর্তমান প্রতিরক্ষা বাজেটে এই যুদ্ধের দীর্ঘমেয়াদি ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ফলে পেন্টাগনের জন্য অচিরেই অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে।

দাবি করা হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা জোরদার করতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সহায়তা চেয়েছিল তুরস্ক। তবে এই বিষয়টি অস্বীকার করে আঙ্কারা জানিয়েছে, তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এই ধরনের কোনো অনুরোধ করেনি।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সরাসরি মস্কোর জড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, রাশিয়া বর্তমানে ইরানকে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান এবং গতিবিধিসংক্রান্ত অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ কর
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলেও। সীমান্তে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়াল এবার আজারবাইজান। দেশটির সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের ফেরত নিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ পেলে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে