
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘পূর্ণাঙ্গ সমাধান’–এর খুব কাছাকাছি পৌঁছেছে। ট্রাম্প বলেছেন, গত দুই দিনে দুই দেশ মধ্যপ্রাচ্যে পারস্পরিক বৈরিতা সম্পূর্ণভাবে নিরসনের বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের সঙ্গে সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো আলাপ হয়নি।
ইরানি বার্তা সংস্থা ফার্স নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, ‘মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়।’ সূত্রের দাবি, ইরান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার সতর্কতা দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন।’
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করেছিলেন, যদিও ওই সূত্র এমন কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ফার্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ‘সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি।’ তাঁর দাবি, ‘আমাদের লক্ষ্যবস্তু পশ্চিম এশিয়ার সব বিদ্যুৎকেন্দ্র হবে—এ কথা শোনার পর তিনি পিছু হটেছেন।’
এদিকে, আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিলম্বিত করার বিষয়ে ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাসটি বলেছে, ‘ইরানের কঠোর সতর্কবার্তার’ পর ট্রাম্প হামলা থেকে বিরত থাকেন। এদিকে তাসনিম নিউজ এজেন্সিও মন্তব্য করেছে, ‘ট্রাম্প পিছু হটেছেন!’

পারস্য উপসাগরে চলমান অস্থিরতার মাঝে এক অভূতপূর্ব কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ‘শান্তি আলোচনা’ দ্রুত এগোচ্ছে। সেই সঙ্গে আজ সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং রুট...
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে মোটামুটি দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। এই অগ্রগতির পেছনে অনেকটা পথ পাড়ি দেওয়াতে সহায়তা করেছে ইরানের প্রতিবেশী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রিয় ফিল্ড মার্শাল’ আসিম মুনিরের দেশ পাকিস্তান কাছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে...
৬ ঘণ্টা আগে
ইরানে হামলার আগে দেশটিতে গণ-আন্দোলন উসকে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের। কিন্তু সংস্থাটি তাতে ভয়াবহভাবে ব্যর্থ হওয়ার তাদের ওপর চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের...
৭ ঘণ্টা আগে
পারস্য উপসাগরে চলমান সংঘাত নিরসনে এক নাটকীয় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আগে আলোচনার জন্য তাঁকে ফোনকল করেছে। দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয়ে ‘প্রধান ঐকমত্য’ তৈরি হয়েছে বলে দাবি করলেও, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান...
৮ ঘণ্টা আগে