
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জীবিত আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জানামতে, তাঁরা এখনো জীবিত আছেন।’
এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করেছিল, আজ সকালে চালানো হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত নিহত হয়েছেন। ইসরায়েলের চ্যানেল১২ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানিয়েছিল, সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়ে ‘ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে। তবে আরাগচি এই দাবি নাকচ করে দিয়ে জানান, প্রায় সব উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমানে নিরাপদ এবং যাঁর যাঁর অবস্থানে থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
এদিকে, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, তাঁদের অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব। এমনকি তেহরানে খামেনির দপ্তরের চত্বরে হামলার বিষয়ে স্যাটেলাইট ছবিতেও ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। তবে রয়টার্স জানিয়েছে, হামলার আগেই খামেনিকে তেহরান থেকে একটি অত্যন্ত নিরাপদ ও গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ানও নিশ্চিত করেছেন, তাঁর বাবাকে লক্ষ্য করে চালানো ‘হত্যার চেষ্টা’ ব্যর্থ হয়েছে।
তবে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি স্বীকার করেছেন, ‘আমরা হয়তো ‘‘এক বা দুজন’’ কমান্ডারকে হারিয়েছি।’ তিনি এই হামলাকে ‘সম্পূর্ণ উসকানিমূলক ও অবৈধ’ হিসেবে বর্ণনা করেন। তবে তেহরান উত্তেজনা কমাতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে কূটনৈতিক চ্যানেলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে