
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং তাঁকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে মাখোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ।
তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয়, এবং এই সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
মাখোঁ আরও বলেন, চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি অত্যন্ত গভীর। তিনি ইরানে অবস্থানরত ফরাসি নাগরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মাখোঁ বলেন, ‘আমি ইরানি নেতাকে বলেছি, যেন কোনোভাবেই ফরাসি নাগরিক বা আমাদের কূটনৈতিক ভবনগুলিকে লক্ষ্য করা না হয়।’
ফরাসি প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সঙ্গে কথোপকথনকালে ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসের মুক্তিও দাবি করেন।
তিনি বলেন, ‘তাদের তিন বছরেরও বেশি সময় ধরে অগ্রহণযোগ্য পরিস্থিতিতে জিম্মি করে রাখা হয়েছে।’
ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ফোনালাপটি হয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাখোঁর আলোচনার আহ্বান কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে