মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে যাওয়ার সময় দুটি চীনা কনটেইনার জাহাজকে আটকে দিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপ অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে; কারণ, এত দিন তারা মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থক দেশগুলোর জাহাজই লক্ষ্যবস্তু করছিল। চীনের মতো বন্ধুপ্রতিম দেশের জাহাজ আটকে দেওয়ার এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
এদিকে ইসরায়েল ইরানের অস্ত্র তৈরির স্থাপনাগুলো লক্ষ্য করে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। তারা ইরানের ‘আরাক’ শহরের বাসিন্দাদের এলাকা খালি করার সতর্কবার্তা দিয়েছে। আজ শুক্রবার ইরান থেকে ধেয়ে আসা একঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হলেও কুয়েতের দুটি বন্দরে আঘাত হেনেছে এবং একটি ক্ষেপণাস্ত্র জর্ডানে গিয়ে পড়েছে।
ওয়াশিংটনে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা বিবেচনা করছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তি আলোচনার পথ খোলা রাখার কথা বলছেন, তবুও এই অতিরিক্ত সেনা মোতায়েন তাঁকে প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প সুযোগ দেবে। বর্তমানে ওই অঞ্চলে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি খাতের ওপর হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিলেও বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি থামেনি। অপরিশোধিত তেলের দাম আবারও প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের পতন লক্ষ করা গেছে। তেলের বাজারের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জি৭-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা, যাঁদের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন, শুক্রবার ফ্রান্সে এক জরুরি বৈঠকে এই যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই যুদ্ধ নিয়ে তোলপাড় চলছে। সিনেট আর্মড সার্ভিস কমিটি ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ নিয়ে প্রথম জনশুনানি করার পরিকল্পনা করছে, তবে তা এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে হওয়ার সম্ভাবনা নেই।

ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
২১ মিনিট আগে
ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের আশা-ভয়, অনিশ্চয়তা ও দৈনন্দিন জীবনের প্রতিফলন অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে এক ব্যতিক্রমী ডায়েরিতে। এই ডায়েরির লেখক আর দশজন সাধারণ নাগরিক নন—তিনি দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান।
১ ঘণ্টা আগে
তুরস্কে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচের আগে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা হাতে স্কুলব্যাগ নিয়ে এবং বাহুতে কালো ব্যান্ড পরে মাঠে নামেন। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত ইরানের স্কুলছাত্রীদের স্মরণে জাতীয় সংগীত বাজানোর সময় এই প্রতীকী প্রতিবাদ জানান খেলোয়াড়েরা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে ইরান-ঘনিষ্ঠ একটি হ্যাকার গোষ্ঠী। হ্যাকারেরা ইতিমধ্যে ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত কিছু ছবি এবং জীবনবৃত্তান্ত ইন্টারনেটে প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগে