Ajker Patrika

নিহত স্কুলছাত্রীদের স্মরণে স্কুলব্যাগ নিয়ে মাঠে নামলেন ইরানের ফুটবলারেরা

আজকের পত্রিকা ডেস্ক­
নিহত স্কুলছাত্রীদের স্মরণে স্কুলব্যাগ নিয়ে মাঠে নামলেন ইরানের ফুটবলারেরা
মাঠে স্কুলব্যাগ হাতে ইরানের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচের আগে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা হাতে স্কুলব্যাগ নিয়ে এবং বাহুতে কালো ব্যান্ড পরে মাঠে নামেন। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত ইরানের স্কুলছাত্রীদের স্মরণে জাতীয় সংগীত বাজানোর সময় এই প্রতীকী প্রতিবাদ জানান খেলোয়াড়েরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের পর্যটন নগরী বেলেকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে এই দৃশ্য দেখা যায়। দলের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই তেহরানের শাজারেহ তায়্যেবেহ স্কুলে যে হামলা হয়, তার প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

খেলোয়াড়দের হাতে ছিল গোলাপি ও বেগুনি রঙের ফিতা বাঁধা স্কুলব্যাগ। ইরানের দাবি, ওই হামলায় ১৭৫ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেক শিশু ও শিক্ষক ছিলেন।

ইরানের ফুটবল দলের মুখপাত্র বলেন, ‘ওই হামলায় নিহত ১৬৫ জন কন্যাশিশুকে স্মরণ করতে খেলোয়াড়েরা তাদের হৃদয়ের কাছে স্কুলব্যাগ ধরে রেখেছেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তদন্তকারীরা ধারণা করছেন, হামলাটি তাদের বাহিনীর কারণেই ঘটতে পারে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এবং তদন্ত চলমান রয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে এশিয়ান কাপের একটি ম্যাচে ইরানের নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় জাতীয় সংগীত চলাকালে নীরব থাকেন। এই ঘটনায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেয়।

এদিকে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ করেছিল ইরান ফুটবল ফেডারেশন। তবে তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তুরস্কে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইরান ২-১ গোলে নাইজেরিয়ার কাছে হেরে যায়। আগামী মঙ্গলবার তুরস্কেই কোস্টারিকার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত