ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের কয়েকটি সামরিক চৌকিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গতকাল বুধবার হুতির সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে হামলায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, গতকাল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আরলে বার্ক ডেস্ট্রয়ার। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ড্রোনটির লক্ষ্যবস্তুও পরিষ্কার নয়।
গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দক্ষিণ লোহিত সাগরে ষষ্ঠবারের মতো ড্রোনে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমায় ইসরায়েলি কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক একের পর এক হামলার মাঝেই গতকালের হামলার ঘটনা ঘটেছে।
হুতিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সব জাহাজকে আরব ও লোহিত সাগরে চলাচলে বাধা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’
তেহরানের মিত্র হুতিরা গাজা উপত্যকায় যুদ্ধরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে।
এর আগে গতকাল ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক দুই সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) এবং অ্যামব্রে ইয়েমেনের হোদাইদাহ বন্দরের পশ্চিমে লোহিত সাগরে সন্দেহভাজন ড্রোন হামলার একটি ঘটনা ঘটেছে বলে জানায়।
ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক করে দিয়েছে ইউকেএমটিও। গত রোববার মার্কিন সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে পেন্টাগন বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু না-ও করা হতে পারে। যদিও মার্কিন নৌবাহিনী ড্রোন ভূপাতিত করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলার জবাব দিয়েছে। রোববার ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী ওই অঞ্চলে দুটি ইসরায়েলি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে